Wednesday, June 24, 2026

KIFF 2022 : শনিবার সকালে সিনে-প্রেমীদের উৎসাহী ভিড় চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে

Date:

Share post:

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(28th Kolkata International Film festival) আজ দ্বিতীয় দিনে পা দিল। ১৫ তারিখ যাক জাঁকজমকপূর্ণ উদ্বোধন হলেও সিনেমা দেখা শুরু হয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার থেকে। প্রথম দিনের ভিড় প্রমাণ করে দিয়েছে এই বছরের চলচ্চিত্র উৎসবের(Film festival) সাফল্যকে। উইকেন্ডে যে ভিড় বাড়বে সেটা প্রত্যাশিত, আর তার ঝলক মিলল দুপুরেই।

দুপুর ১.৩০ মিনিটে রবীন্দ্রসদনে (Rabindra Sadan) আজকের প্রথম শো ‘মাসাই’ (Mansai)। পিছিয়ে পড়া জনজাতির যে সাতটি ছবি এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে তার মধ্যে এটি একটি। বিকেলের সাড়ে চারটে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে অমিতাভ বচ্চন কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) অভিনীত ‘ব্ল্যাক’ (Black) সিনেমাটি প্রদর্শিত হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছবির প্রদর্শন আজ নজরুল তীর্থ প্রেক্ষাগৃহে। শনিবার সন্ধ্যায় সুমন মুখোপাধ্যায় পরিচালিত বিশেষ ছবি ‘নজরবন্দ’ এবং গৌতম ঘোষ (Gautam Ghosh) পরিচালিত ‘মুজিব ইন ক্যালকাটা’ (Mujib in Calcutta) দেখার আকর্ষণ চোখে পড়ার মতো। প্রতিটি শো শুরুর আগে ফ্রি পাস মিলছে টিকিট কাউন্টার থেকে। কিন্তু আজকের নন্দনের শেষ শো দেখার উন্মাদনা চোখে পড়লো দুপুর থেকেই। আজ থেকে শুরু হচ্ছে বিশেষ সেগমেন্ট ‘সিনে আড্ডা'(Cine Adda) । ১৭ থেকে ২১ প্রত্যেকদিন ঠিক সন্ধে ছটায় একতারা মুক্তমঞ্চে (Ektara Mukta Mancha) এই বিশেষ আয়োজন।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...