Friday, June 5, 2026

শ্রদ্ধাকাণ্ডের ছায়া জয়পুরে! পিসিকে টুকরো টুকরো করে ছড়িয়ে দিল ভাইপো

Date:

Share post:

দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া রাজস্থানের জয়পুরে। ঠিক একইভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়ার মতো নৃশংস খুনের ঘটনা ফের প্রকাশ্যে। নিজের পিসিকে খুন করে ১০ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দিল ভাইপো।

আরও পড়ুন:প্রেমিকাকে নৃশংসভাবে খু*নের পর দেহ টুকরো টুকরো করলেন যুবক

জানা গেছে, নিহত মহিলার নাম সরোজ শর্মা (৬৪)। স্বামীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে ভাইপোর কাছেই থাকতেন ওই মহিলা। তাঁর এক ছেলের রয়েছে। তিনি বিদেশে থাকেন। অভিযুক্ত ভাইপো অনুজ শর্মা দেখভাল করত বিধবা পিসির। আর সংসার চালানোর সিংহভাগ খরচ জোগাতেন সেই পিসি।
সব ঠিকঠাকই চলছিল। কিন্তু আচমকাই সরোজ শর্মা অনুজের জীবনযাপন নিয়ে নিজের মতামত চাপিয়ে দিতে শুরু করেন। যা নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা বাঁধত পিসি-ভাইপোর। সম্প্রতি অনুজ দিল্লি যেতে চাইলে আবারও তাকে বাধা দেন তিনি।তখনই সব উলোটপালট হয়ে যায়। রাগের মাথায় হাতুড়ি দিয়ে পিসিকে মাথায় মারে অনুজ। সেখানেই রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় পিসির।

পুলিশ সূত্রে খবর, অনুজের আক্রমণের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় সরোজ শর্মার। এরপর অনুজ সেই দেহ লুকিয়ে ফেলার জন্য মার্বেল কাটার দিয়ে কেটে ১০ টুকরো করে। তারপর সেগুলি বস্তাবন্দি করে জাতীয় সড়কের পাশের জঙ্গলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
রক্তের দাগ মুছতে গিয়েই ধরা পড়ে অনুজ।তাকে হাতেনাতে ধরেন মৃতার মেয়ে। পুলিশে অভিযোগ জানাতেই অভিযুক্তের গ্রেফতার করে পুলিশ।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...