Saturday, May 16, 2026

এনসেফ্যালাইটিস নিয়ে বাড়ছে উদ্বেগ, চিন্তায় বিশেষজ্ঞরা

Date:

Share post:

করোনা ভাইরাসের (Corona Virus) দাপট কাটতে না কাটতেই ডেঙ্গি (Dengue) নিয়ে চিন্তায় পড়েছেন চিকিৎসকেরা। সেই অবস্থা সামাল দিতে না দিতেই ম্যালেরিয়ার মধ্যেই মশা-বাহিত এনসেফ্যালাইটিস (Encephalitis) নিয়ে বাড়ল উদ্বেগ। এই মুহূর্তে আক্রান্তের নিরিখে দেশের একাধিক রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃ*ত্যু মিছিল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)রিপোর্টে ধরা পড়েছে সেই ছবি। পাশাপাশি লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলায়। গত তিনমাসে রাজ্যে প্রায় ৭ গুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে। রাজ্য সরকারের (Government of West Bengal)তরফ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে ডেঙ্গি সামাল দিতে পুরসভা , স্বাস্থ্য দফতর এবং নবান্নের তরফে সাধারণ মানুষকে সচেতন করার একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। রাস্তায় নেমে সচেতনতা প্রচার করেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। মানুষের হুঁশ না ফিরলে মশা বাহিত রোগ থেকে সহজে মুক্তি মিলবে না বলেই মত চিকিৎসকদের।

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...