Wednesday, June 24, 2026

গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লিতে জেরার অনুমতি ইডিকে, রাখা হতে পারে তিহাড়ে

Date:

Share post:

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandol) দিল্লিতে (Delhi) নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেওয়া হল ED-কে। সোমবার, রায় ঘোষণা করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সূত্রের খবর, তিহাড়ে রাখা হতে পারে অনুব্রতকে।

অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে প্রোডাকশন ওয়ারেন্টে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আর্জির ভিত্তিতে গত শনিবার এই মামলার শুনানি হয়। তবে রায় ঘোষণা স্থগিত রাখে আদালত। এদিন, ইডির আর্জি মঞ্জুর করে আদালত জানিয়েছে, প্রয়োজনে অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

দীর্ঘদিন ধরেই গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার কথা আর্জি জানাচ্ছিল ইডি। কিন্তু অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল বারবার আদালতে তার বিরোধিতা করেন। বলেন, পশ্চিমবঙ্গেই অভিযুক্তর বিরুদ্ধে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তাই তাঁর মামলা শুনানি দিল্লির আদালতে চলতে পারে না। ইডি পাল্টা যুক্তি দেয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তদন্ত চলছে, তখন এই নিয়ম খাটে না। শনিবার দুপক্ষের সওয়াল-জবাবের পরে রায়দান স্থগিত রাখে আদালত। সোমবার ইডির দাবিকে মান্যতা দিল রাউস অ্যাভিনিউ কোর্ট। অনুব্রতকে তিহাড় জেলে রাখা হতে পারে বলে সূত্রের খবর।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...