Wednesday, June 24, 2026

দেশের সেরা বাংলার ”দুয়ারে সরকার”, ৭ জানুয়ারি রাজ্যকে পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি

Date:

Share post:

ফের দেশের সেরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প “দুয়ারে সরকার” (Duare Sarkar)! এর আগেও নাগরিক পরিষেবা উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প পথ দেখিয়েছে গোটা দেশকে। কখনও জাতীয় স্তরে আবার কখনওবা আন্তর্জাতিক ক্ষেত্রে মিলেছে স্বীকৃতি। এবার সেরার স্বীকৃতি মিলতে চলেছে দুয়ারে সরকারের। দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এই প্রকল্প কেন্দ্রের প্লাটিনাম আওয়ার্ড (Platinum Award) পাচ্ছে পাবলিক ডিজিটাল প্লাটফর্মে (Digital Platform)। কেন্দ্রের তরফে পুরস্কৃত হতে চলেছে সেই “দুয়ারে সরকার”। আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)।

দুয়ারে সরকারের প্রত্যক্ষ উপযোগিতা পেয়েছেন বাংলার কয়েক কোটি মানুষ। আপনার এলাকায় সরকার নির্দিষ্ট দিনে ও সরকার নির্দিষ্ট স্থানে হাজির হয়ে পরিষেবা দিচ্ছেন আধিকারিকরা। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত চারবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম দফার পরিষেবা প্রদান শুরু হয়েছে ইতিমধ্যেই। নভেম্বরের ১ তারিখ থেকে। এখনও অবধি ক্যাম্প করা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৫৯৫টি। নানাবিধ সরকারি পরিষেবা নিয়ে এসেছেন ৯ কোটিরও বেশি মানুষ।

দুয়ারে সরকার পরিষেবার মাধ্যমে মানুষ সরাসরি যে প্রকল্পগুলির সুবিধা কার্যত ঘরে বসে পাচ্ছেন তা হল– খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC, ST, OBC-দের জন্য জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড. ব্যাঙ্ক সংক্রান্ত যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, লিঙ্ক করা. আধার কার্ড সংক্রান্ত পরিষেবা, বিনামূল্যে, সামাজিক সুরক্ষা যোজনা , প্রতিবন্ধী শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, KCC (কৃষি), KCC (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতি/হস্তশিল্পীদের ক্রেডিট কার্ড, SHG ক্রেডিট লিঙ্কেজ , কৃষি পরিকাঠামোগত ফান্ড, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন, পাট্টার জন্য আবেদন বিদ্যুতের নতুন কানেকশন ইত্যাদি।

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...