Sunday, May 17, 2026

সাদা খাতা দেওয়া অযোগ্যদের চাকরি! নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডিকে যুক্ত করল হাইকোর্ট

Date:

Share post:

সাদা খাতা জমা দেওয়া অযোগ্য প্রার্থীদের কীভাবে চাকরি? এমন প্রশ্ন তুলে এবার গ্রুপ-ডি OMR শিট মামলায় ইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার সময় এজলাসে চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, “যা বুঝছি, তাতে এভাবে নিয়োগের জন্য মোটা টাকার আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। লাল, নীল, সবুজ, সব নদী সাগরে মিশেছে।”

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশ তদন্তে করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবার সেই মামলাতে ইডিকে যুক্ত করল আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এদিনের নির্দেশ, “ইডি তদন্ত করুক। সবরকম পদক্ষেপ করতে পারবে তারা। সব সত্য সামনে আনতে পারবে।”

অন্যদিকে, এদিন হাইকোর্টে এসএসসি গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই রিপোর্টে তদন্তকারী সংস্থার দাবি, “গ্রুপ ডি-তে ২,৮২৩ জনের প্রাপ্ত নম্বর বা OMR শিট বদল করা হয়েছে। তাঁদের কেউ হয়তো পরীক্ষা ১ পেয়েছিলেন, তো কেউ আবার শূন্য।” এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “টাকা ছাড়া নম্বর বেড়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়। গ্রুপ ডিতে ২,৮২৩ জন পরীক্ষার্থীর OMR শিটের কপি মামলাকারীদের দেওয়া হবে। পরীক্ষা ঠিক কত নম্বর পেয়েছিলেন, OMR শিট স্ক্যান করে দেখবেন তাঁরা।”

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...