Sunday, May 17, 2026

আপাতত দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি, দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন অনুব্রত

Date:

Share post:

দিল্লি হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে এখনই দিল্লি নিয়ে যেতে পারবেন না ইডি। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের রায়ে আপাতত স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

গত সোমবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রোডাকশন ওয়ারেন্টে হ্যাঁ করে দেয় রাউজ অ্যাভিনিউ আদালত। সেই আদেশের বলে অনুব্রতকে জেরা করার জন্য দিল্লিতে আনার পথে কোনও বাধা ছিল না ইডির। কিন্তু এদিন দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের আসানসোলে, আর তাঁকে তোলা হবে দিল্লিতে! এটা হতে পারে না। যেখানে গ্রেফতার করা হয়েছে তার কাছাকাছি আদালতেই তুলতে হবে।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে এক মাসেরও বেশি আগে গ্রেফতার করা হয়। তার পর থেকেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। এক্ষেত্রে আদালতে ইডির যুক্তি ছিল, অনুব্রত মণ্ডলের যেসব সম্পত্তি রয়েছে তার মধ্যে দিল্লির সি আর পার্কের একটি ফ্ল্যাটও রয়েছে। গরুপাচার মামলায় মানি ট্রেইল দিল্লি পর্যন্ত বিস্তৃত। গোটা দেশেই তদন্ত করে ইডি। তাই তাকে দিল্লি এনে জেরা করতে কোনও বাধা নেই। এর আগে অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি আনার নির্দেশ দেয় রাউজ অ্যাভিনিউ আদালত। কিন্তু তাতেই স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট।

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...