Saturday, March 14, 2026

KIFF 2022 : ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উঠে এল পশুপ্রেমীর গল্প

Date:

Share post:

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th Kolkata International Film Festival) একগুচ্ছ নতুন ভাবনা আর প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরেছে। এমন কিছু ছবি প্রদর্শিত হয়েছে যা মানুষকে গতানুগতিক ভাবনাচিন্তার বাইরে গিয়ে নতুন কিছু করার শিক্ষা দিয়েছে। সেই রকম একটি ছবি হল ‘লকড়বগ্গা’ (Lakkarbagga) । এই ছবির বৈশিষ্ট্য হল এটি ভারতের এমন একটি অ্যাকশন ফিল্ম (Action Movie) যা একজন পশুপ্রেমিক (Animal Lovers) সংগঠনের সদাসতর্ক ও সজাগ সদস্যের গল্প বলে। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রথম প্রিমিয়ার হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (28th Kolkata International Film Festival)।

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিবছরের মতো এই বছরও সিনেমার আঙ্গিক মাথায় রেখে নানা ধরনের ক্যাটাগরি তৈরি করা হয়েছিল। ‘ লকড়বগ্গা ‘ প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য চলচ্চিত্র উৎসব কমিটিকে ধন্যবাদ জানান পরিচালক ভিক্টর মুখোপাধ্যায় (Victor Mukherjee) । অংশুমান ঝা (Angshuman Jha) , ঋদ্ধি ডোগরা (Riddhi Dogra) এবং ছবির সঙ্গীত পরিচালক সাইমন ফ্রান্সকুয়েট কলকাতায় ছবিটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। ভারতীয় দেশি কুকুরের প্রতি তাঁর ভালবাসা থেকে শুরু করে পশুদের অজানা জগতের সন্ধান দেয় এই ছবি। রবি ঠাকুরের ক্লাসিক ‘ পুরানো সেই দিনের কথা ‘ এই ছবিতে নতুন ভাবে ধরা দিয়েছে। গানটি গেয়েছেন শ্রুতি পাঠক। অংশুমান বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”। স্ক্রিপ্ট বাছাই করার সময় এটাই আমার লক্ষ্য। আমাদের প্রচেষ্টা সচেতনভাবে এই ক্লাসিকগুলি দেখার জন্য যা আমাদের অবিশ্বাস্য এবং দেশের সমৃদ্ধ ঐতিহ্য।” রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর কথা ছোটবেলা থেকেই অনুপ্রাণিত করেছে বলে জানান পরিচালক। নিউইয়র্কের ২০২২ সালের ‘এইচবিও সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী ছবি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ‘ লকড়বগ্গা’ । ‘ফার্স্ট রে ফিল্মস’ (First Ray Films) প্রযোজিত এই ছবিটিতে ২০২৩ সালে বড় পর্দায় আসতে চলেছে ।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...