Tuesday, May 12, 2026

সোশ্যাল মিডিয়ায় নিজের মৃ*ত্যুর ভুয়ো প্রচার ইন্দোনেশিয়ার মহিলার !

Date:

Share post:

ঋণের বোঝা থেকে রেহাই পেতে একাধিক কাণ্ড করতে দেখা যায় একেকজনকে । কিন্তু এবার ইন্দোনেশিয়ার (Indonesia)এক মহিলা যে কাণ্ড ঘটালেন তাতে হতবাক সকলেই। পাওনাদারের (creditor)হাত থেকে বাঁচতে নিজের মৃ*ত্যুর ভুয়ো খবর প্রচারের অভিযোগ এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এখানেই শেষ নয় নিজের মৃ*ত্যুর খবরকে বিশ্বাসযোগ্য করতে সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করার অভিযোগও উঠেছে। এরপরই পলাতক ঐ মহিলা বলে অভিযোগ করেছেন পাওনাদার।

মায়া গুনাওয়ান (Maya Gunaguyan)নামের এক মহিলা বলছেন যে তিনি অভিযুক্ত মহিলার কাছ থেকে কিছু টাকা পেতেন। বেশ কয়েকদিন ধরে টালবাহানা করছিলেন ঐ মহিলা বলে অভিযোগ। ২০ নভেম্বরের মধ্যে সেই টাকা পরিশোধ করার কথা ছিল । পরে ডিসেম্বরের ৬ তারিখ পর্যন্ত সময় চেয়ে নেন তিনি। কিন্তু ডিসেম্বরের ১২ তারিখ পেরিয়ে গেলেও টাকা না মেলায় তাগাদা দেওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন মায়া। তখনই ফেসবুকে এল নামের ঐ মহিলার মেয়ের একটি পোস্ট সমাজমাধ্যমে দেখে চমকে ওঠেন তিনি। ওই পোস্টে বলা হয় উত্তর সুমাত্রার মেডান (Medan in North Sumatra) নামের একটি সেতুতে পথ দুর্ঘটনায় এল নামের ঐ মহিলার মৃ*ত্যু হয়েছে। নাকে তুলো দেওয়া একটি ছবি প্রকাশ করা হয়। এ ছাড়া হাসপাতালে ম*রদেহ নিয়ে যাওয়ার কিছু ছবিও দেওয়া হয়। এবার গল্পে আসে টুইস্ট। সন্দেহ হওয়ায় এই পোস্ট নিয়ে একটু খোঁজ করতেই জানা যায় হাসপাতালে ম*রদেহ নিয়ে যাওয়ার যে ছবি প্রকাশ করা হয়েছিল সেগুলি একটি টিভি ধারাবাহিকের ছবি, গোটাটাই নাটক। তাঁর মেয়ে দাবি করেন, বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তুলতে ওই ছবি তোলেন তাঁর মা। তারপর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট করা হয় ছবিগুলি।

 

Related articles

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...