Tuesday, May 12, 2026

দলে স্টোকস, খুশি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

Date:

Share post:

শুক্রবারই কোচিতে হয়ে গেল আইপিএল-এর মিনি নিলাম। ২০২৩ আইপিএল-এ জন‍্য ঘর গুছিয়ে নিল দশটি ফ্রাঞ্চাইজি দল। আইপিএল-এ সর্বাধিক রেকর্ড অর্থে স‍্যাম কারেনকে তুলে নেয় পাঞ্জাব কিংস। ওপর দিকে বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লক্ষ‍ টাকায় তুলে নেয় চেন্নাই সুপার কিং। আর স্টোকস চেন্নাই আসতেই খুশি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিলামের পর এমনটাই জানান চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন।

নিলাম শেষে বিশ্বনাথন জানিয়েছেন, “আমরা খুবই উৎসাহিত স্টোকসকে পেয়ে। এবং আমরা ভাগ্যবান তিনি সিএসকে দলের অংশ। আমরা একজন অলরাউন্ডার চেয়েছিলাম এবং ধোনি খুবই আনন্দিত যে আমরা স্টোকসকে আমাদের দলে পেয়েছি।”

স্টোকসকে দলে পেয়ে চেন্নাই সুপার কিংস যে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। ধোনি ছাড়াও দলে আরও একজন অভিজ্ঞ অধিনায়ক যুক্ত হল চেন্নাই দলে।

প্রসঙ্গত শেষ কিছু নিলামে চেন্নাইয়ের খেলোয়াড় নির্বাচন করা নিয়ে হয়েছে বেশ সমালোচনা। বয়স্ক খেলোয়াড়দের নিয়ে দলকে ডোবাচ্ছে সিএসকে ম্যানেজমেন্ট, এমনটাই অভিযোগ ছিল চেন্নাইয়ের সমর্থকদের মধ‍্যে। এবার তাই বিশ্বে শ্রেষ্ঠ খেলোয়াড়দের নেওয়ার জন্য ঝাঁপায় সিএসকে।


 

Related articles

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...