চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে (Chandranath Rath) পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। এবার সেই ঘটনার তদন্তভার দেওয়া হল কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে (CBI)। ইতিমধ্যেই ৭ সদস্যের SIT গঠিত হয়েছে বলে জানা গিয়েছে, নেতৃত্বে রয়েছেন ডিআইজি। ভিনরাজ্যের অফিসারদের নিয়ে এই বিশেষ টিম গঠন করা হয়েছে বলে খবর মিলেছে। মঙ্গলবারই রাজ্য পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্বভার গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Sponsored

চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় উত্তপ্তর রাজ্য রাজনীতি। খুনের ঘটনায় ইতিমধ্যেই সামনে এসেছে ভিন রাজ্য যোগ। প্রথম দিন থেকেই সিবিআই তদন্তের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। যদিও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী (তৎকালীন বিদায়ী বিরোধী দলনেতা) জানিয়েছিলেন, রাজ্য পুলিশের (WB Police) উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। শুটআউটের ঘটনায় আহত হন গাড়ির চালকও। রাজ্য পুলিশের সিট (SIT West Bengal) গঠন করে শুরু হয় তদন্ত। জানা যায়, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি (Bally) টোলপ্লাজায় টাকা দেয়। ওই ডিজিটাল লেনদেন সূত্র ধরে উত্তরপ্রদেশে পৌঁছন তদন্তকারীরা। যোগী রাজ্য থেকে থেকে দু’জন এবং বক্সার থেকে একজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে। এবার তাদের জেরা করবে সিবিআই।সোমবার মধ্যরাতে সিট গঠনের বিভাগীয় নির্দেশ জারি করা হয়েছে বলে খবর। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে পঙ্কজকুমার সিং। সিটের অন্যান্য সদস্যরা হলেন রয়েছেন সুভাষচন্দ্র কুণ্ডু, অনিলকুমার যাদব, বিকাশ পাঠক, অমিত কুমার, কুলদীপ ও বিবেক শ্রীবাস্তব। কলকাতার জয়েন্ট ডিরেক্টরের অধীনে কাজ করবে এই দল।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
5h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
