Tuesday, May 19, 2026

বাগডোগরায় ১৬ জন সেনা জওয়ানের কফিনবন্দি দেহ, গান-স্যালুটে শেষ শ্রদ্ধা

Date:

Share post:

সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ১৬ জন সেনা জওয়ানের দেহ (Army Jawans) আনা হল শিলিগুড়িতে (Siliguri)। বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) এয়ারফোর্স স্টেশনে তাঁদের শেষশ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সিকিমে গাড়ি দুর্ঘটনায় ১৬ জন সেনা জওয়ানের মৃত্যু হয়। তাঁদের মধ্যে তিনজন সেনা অফিসার।

সিকিমের (Sikkim) রাজ্যোপাল গঙ্গা প্রসাদ এদিন মৃত সেনাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই ঘটনা খুবই মর্মান্তিক। গোটা দেশের মানুষ শোকাহত। সেখান থেকে ১২ সেনা জওয়ানের দেহ বাগডোগরা বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে আনা হয়।

সেনাবাহিনীর অধিকারিকরা ছাড়াও মৃতদের পরিবারের লোকেরা সেখানে উপস্থিত ছিলেন। গান স্যালুটের মাধ্যেমে শেষ শ্রদ্ধা জানানো হয়। এয়ারফোর্স স্টেশন থেকে ১২ জন সেনার দেহ বায়ুসেনার বিশেষ বিমানে দেশের বিভিন্ন জায়গায় তাঁদের বাড়িতে পাঠানো হয়।

 

 

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...