Wednesday, May 20, 2026

উৎসবের মরশুমে কোভিড রুখতে মাস্ক পরার বিধিনিষেধ চালু হিমাচল প্রদেশে

Date:

Share post:

কোভিড আতঙ্ক ছড়াতেই তৎপর হিমাচল প্রশাসন। রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করল হিমাচল প্রদেশ সরকার! রাজ্যের মানুষ কিংবা বাইরে থেকে আসা পর্যটক, হিমাচলে আপাতত সকলকেই বাধ্যতামূলক ভাবে পরতে হবে মাস্ক।

আরও পড়ুন:চিন ফেরত যুবকের শরীরে মিলল কোভিডের নয়া প্রজাতি BF.7, বাড়ি সিল করল প্রশাসন

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু রাজ্যে ঘুরতে আসা পর্যটকদের মাস্ক পরার জন্য অনুরোধ করেন। এ বার রাজ্যে মাস্ক পরার বিষয়ে জারি করা হল সরকারি নির্দেশিকা।

চিনে কোভিডের বাড়বাড়ন্ত শুরু হতেই অতিমারি রুখতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে কেন্দ্র। রাজ্যে রাজ্যে কোভিড নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছে ভারত সরকার।

পাহাড়ের অন্যতম সেরা ঠিকানা হিমাচল প্রদেশ। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে পর্যটকরা এই সময় হিমাচলে বেড়াতে যান। তাই বাইরে থেকে আসা পর্যটকদের মাধ্যমে কোনও ভাবেই যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়ায়, সে বিষয়ে সতর্ক হিমাচল প্রদেশ সরকার।

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...