Monday, March 16, 2026

কম্বল কাণ্ডে চতুর্থ নোটিশের পর ফের চৈতালির বাড়িতে পুলিশ, চলছে জেরা

Date:

Share post:

আসানসোলে(Asansol) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ফের পুলিশি জেলার মুখোমুখি হলেন আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি(Chaitali Tiwari)। শনিবারের পর সোমবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ দুই এসিপি, মহিলা থানার ওসি, উত্তর থানার ওসি, গোয়েন্দা বিভাগের দুই অফিসার-সহ মোট সাতজন পুলিশ আধিকারিক ও দুই ভিডিওগ্রাফার জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে ঢোকেন।

এর আগে দুবার চৈতালিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়ি গিয়েও ফিরে আসতে হয়েছে পুলিশকে। এরই মাঝে নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হন চৈতালির স্বামী জিতেন্দ্র তিওয়ারি। তার আবেদনে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হয় চৈতালিকে। পাশাপাশি আদালত জানায়, সপ্তাহে দুদিন দু ঘন্টা করে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করা যাবে। শনিবার ও সোমবার জিজ্ঞাসাবাদের দিন ধার্য্য হয়েছে। সেইমতো শনিবার চৈতালির বাড়িতে গিয়ে দু’ঘণ্টা তাকে জেরা করে পুলিশ। সোমবার ফের শুরু হয় জেরাপর্ব।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও মেগা কম্বল বিতরণী অনুষ্ঠান হয়। বকলমে, এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি পরের দিন আসানসোল উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে। অনিচ্ছাকৃত খুন-সহ তিনটি ধারায় একটি এফআইআর হয়। তাতে জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি-সহ নির্দিষ্ট করে ১০ জনের নাম ছিল। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...