Monday, April 27, 2026

কলকাতায় কোভিড পজিটিভ বিদেশ ফেরত মহিলা, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি

Date:

Share post:

কলকাতায় করোনা আক্রান্ত বিদেশ ফেরত মহিলার খোঁজ মিলল। সোমবার কলকাতা বিমানবন্দরে করোনা টেস্টের সময়ে ওই মহিলার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বিট্রিশ-অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি।সেই কারণে কলকাতা বিমানবন্দরে এসেছিলেন। তখন কোভিড টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত ওই মহিলাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে ওই মহিলা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত, তা এখনও স্পষ্ট নয়। শারীরিক পরীক্ষার পরে রিপোর্ট আসলেই তা জানা যাবে। তাঁর কী কী উপসর্গ রয়েছে, তা এখনও জানা যায়নি।তাঁর আরটিপিসিআর টেস্ট হবে। আপাতত ঠিক হয়েছে হাসপাতালের একটি আইসোলেশন ওয়ার্ডে তাঁকে রাখা হবে।

এদিকে, বিহারেও বিদেশ ফেরত ৪ জনের শরীরের মিলেছে করোনা ভাইরাস। গয়া বিমানবন্দরে টেস্ট করার পর তাদের শরীরে করোনা ধরা পড়ে। ৪ জনই বিদেশি নাগরিক। সবাই এসেছিলেন ব্যাঙ্কক থেকে। তাদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। এরা ইংল্যান্ড, মায়ানমারের নাগরিক। অন্যদিকে, বেঙ্গালুরুতে বিদেশ ফেরত ১২ জনের দেহে মিলেছে করোন। এদের একজন চিন থেকে ফিরেছেন।

চিনের করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকারও একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। ভারতে এখনও বিএফ ৭ আক্রান্ত বেশ কয়েকজনের সন্ধান মিলেছে। কিন্তু চিনের মতো এখনও সংক্রামক হয়নি এই ভাইরাস। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার প্রত্যেককে মাস্ক পরতে নির্দেশ দিয়েছে। এমনকী দেশের প্রত্যেকটি বিমানবন্দরে করোনা টেস্টও চালু করেছে।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যকে সতর্ক থাকতে বলেছিল। এর পাশাপাশি অক্সিজেন সরবরাহ নিশ্চিত রাখতে বলেছিল। তার ঠিক কয়েকদিনের মধ্যেই কলকাতায় কোভিড পজিটিভ হলেন বিদেশ ফেরত এক মহিলা।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...