Thursday, May 14, 2026

বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, কী করে এমন সাফল্য? জানালেন অশ্বিন

Date:

Share post:

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচেও জয় পেয়েছে ভারতীয় দল। স‍ৌজন‍্যে শ্রেয়স আইয়র এবং রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ দিনের শুরুতে যখন একের পর এক উইকেট পরতে থাকে, তখন দলকে ভরসা দেন শ্রেয়স-অশ্বিন জুটি। আর দলকে জয় এনে দিতে পেরে খুশি অশ্বিন। তিনি বলেন,নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম। শ্রেয়সকে বলেছিলাম, ‘বাকি রানটা আমরা তুলে নিতে পারব।

এই নিয়ে অশ্বিন বলেন,”শ্রেয়স খুব ভাল ব্যাট করছিল। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম। শ্রেয়সকে বলেছিলাম, ‘বাকি রানটা আমরা তুলে নিতে পারব। ১০ ওভার লাগুক বা মধ্যাহ্নভোজের পরে ব্যাট করতে হলেও সমস্যা নেই। হাতে অনেক সময় রয়েছে।’ কতক্ষণে রান তুলব সেটা ওই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ছিল না। রক্ষণাত্মক ভাবে খেলেই স্কোর বোর্ড সচল রাখার চেষ্টা করেছি আমরা।”

সিরিজ জয়ের পর চেতেশ্বর পুজারার সঙ্গে এক সাক্ষাৎকারে মাতেন অশ্বিন। তাঁদের সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে অশ্বিন বলেন, ‘‘ব্যাট হাতে আমার রক্ষণ ভাল বলেই মনে করি। টেস্টে ব্যাটার হিসাবে সাফল্য পেতে হলে রক্ষণ ভাল হওয়া দরকার। আধুনিক ক্রিকেট বল তুলে মারার কথা বলে। দু’জন বোলার যখন ভাল বল করে চাপ তৈরি করে, তখন এই পদ্ধতিটা ঠিক বলে আমি মনে করি না। টেস্টে চাপের সময় রক্ষণাত্মক খেলাই ভাল। যদিও বাউন্ডারির বাইরে বল পাঠানোর লক্ষ্য নিয়ে কয়েকটা শট আমি খেলেছি। জোরে বল মারার অনুশীলন করেছি। ব্যাটিংয়ের ভিত শক্ত করতেও পরিশ্রম করেছি। এখন আমি ব্যাটার হিসাবে অনেক বেশি আত্মবিশ্বাসী।”

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...