Wednesday, June 24, 2026

Highland Park: পানশালায় বচসার জেরে শহরে শ্যু*টআউট! গ্রেফতার ১   

Date:

Share post:

পানশালায় (Bar) বসাকে কেন্দ্র করে বচসার জের। আর তার জেরেই চলল গুলি। গত ২৪ ডিসেম্বর রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, বড়দিনের (Christmas) আগের রাতে ইএম বাইপাসের (EM Bypass) হাইল্যান্ড পার্কের (Highland Park) একটি পানশালায় দুপক্ষের বচসার জেরেই শ্যু*টআউট। ঘটনায় ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। জানা গিয়েছে, গড়িয়ার (Garia) আদর্শনগরের বাসিন্দা পিন্টু বাগ ও তাঁর বন্ধু জিৎ তাঁদের বান্ধবীদের নিয়ে হাইল্যান্ড পার্কের একটি পানশালায় যান। প্রথমে একটি পানশালায় তাঁরা মদ্যপান করেন এবং পরে আরেকটি পানশালায় যান। আর সেখানেই বসাকে কেন্দ্র ৫ জন যুবকের সঙ্গে শুরু হয় বচসা। ঘটনায় সোমবার সাবির মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাকিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি (Search Operation)।

এদিকে ২৪ তারিখ রাতে বচসার পর পিন্টু বাগ পানশালা থেকে বেরিয়ে আসেন। এরপরই হাইল্যান্ড পার্কে বাইকের পার্কিং লট (Parking Lot) থেকে তিনি বাইক বের করতে গেলে তাঁকে ঘিরে ধরে অভিযুক্ত ৫ যুবক। এরপরই জোর করে পিন্টুকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজির (Kamalgazi) এক নির্জন এলাকায়। এরপরই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি বন্দুকের বাঁট দিয়েও পিন্টুর মুখের বাঁদিকে মারা হয়। এরপরই তাঁকে লক্ষ্য করে চালানো হয় দু রাউন্ড গুলি। ঘটনায় পিন্টুর হাতে গুলি লাগে। এরপর পিন্টু ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ফের তাঁর উদ্দেশে চালানো হয় গুলি। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয় বলেই খবর। এদিকে প্রাণে বাঁচতে অন্ধকারে কাছের এক পানা পুকুরে ঝাঁপ দেন গড়িয়ার বাসিন্দা। সেখানেই তিনি সারা রাত বসেছিলেন। পরে সকাল হলে পরিবারের লোককে খবর দেওয়া হলে তাঁরাই ঘটনাস্থলে পৌঁছে পিন্টুকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (Hospitalized) ভর্তি করান।

এদিকে ঘটনার পর নরেন্দ্রপুর (Narendrapur Police Station)) থানায় অভিযোগ দায়েরের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে হাইল্যান্ড পার্কের ওই মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং ঘটনায় জড়িত সাবির মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। সাবির মণ্ডল ওরফে নাইট কিং এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশ সূত্রে খবর। তবে পুরনো কোনও শত্রুতার জেরেই এই শ্যু*টআউট কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...