Thursday, May 14, 2026

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে মৃ*তের সংখ্যা বেড়ে ৪২

Date:

Share post:

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে এখন পর্যন্ত কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। কিছু মানুষ নিজেদের গাড়িতে আটকা পড়েছেন। হাজারো বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেশির ভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে নিউইয়র্ক রাজ্যের পশ্চিমাঞ্চলে লেক এরির ধারে বাফেলো শহর ও এর আশপাশের এলাকায়। ভারী তুষারপাত আর হিমশীতল বাতাসে বাফেলো চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকারজ বলেছেন, রবিবার বাফেলো এলাকায় মৃতের সংখ্যা ১২ জনে গিয়ে ঠেকেছিল। তিনি বলেন, সর্বশেষ মৃত ব্যক্তিদের কয়েকজনকে গাড়ির ভেতর আর কয়েকজনকে তুষারের নিচে পাওয়া যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে।

পোলানকারজ বলেন, গত শুক্রবার থেকেই যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপরও সাপ্তাহিক ছুটির দিনে এরি কাউন্টির কয়েক শ মানুষ নিজেদের গাড়িতে আটকা পড়েন। উদ্ধারকাজে ন্যাশনাল গার্ডের সেনা তলব করা হয়েছে। কিন্তু প্রবল তুষারপাত ও ঝড়ে দৃষ্টিসীমা কমে আসায় উদ্ধারকাজ জটিলতার মুখে পড়ে।

পোলানকারজ টুইটে বলেন, ‘এমন বড়দিন আমাদের কেউ আশা করেনি কিংবা ধারণাও করেনি। যেসব পরিবার তাঁদের প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ মানুষ আবহাওয়াবিষয়ক পরামর্শ কিংবা সতর্কতার আওতায় রয়েছেন। রকি পর্বতমালার পূর্ব থেকে অ্যাপালাচিয়ান পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...