Saturday, April 11, 2026

গোয়ায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ধর্ষ*ণের শিকার তরুণী

Date:

Share post:

বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন গোয়ায় দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। ফের এক ঘটনা। বেড়াতে এসেছিলেন বন্ধুদের সঙ্গে। আর সেখানেই বিপত্তি। গোয়ায় ধর্ষণের শিকার হতে হল তরুণীকে! অভিযুক্ত পেশায় একজন টেম্পো চালক। তাকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনীটা সরিয়ে নিন তারপর বুঝবো কত ধানে কত চাল, বিজেপিকে তোপ কুণালের
পুলিশ সূত্রে খবর, ১০-১৫ জনের একটি দলের সঙ্গে গোয়া আসেন ওই তরুণী। সাইট সিন দর্শনীয় ঘুরে দেখার জন্য একটি টেম্পো ভাড়া করেছিলেন তাঁরা। সেই টেম্পোর চালকই ওই তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। মহিলা থানা ও পানাজি পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। খুব দ্রুত গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


তবে এই প্রথম নয়। গোয়ায় একের পর ধর্ষণ, গণধর্ষণেরঘটনা ঘটছে। এর আগে, চলতি বছরের জুন মাসে গোয়ায় ধর্ষণের শিকার এক ব্রিটিশ মহিলা। স্বামীর সঙ্গে ভারতে ঘুরতে এসেছিলেন তিনি। অভিযোগ, উত্তর গোয়ার আরাম্বোল সুইট ওয়াটার বিচে ওই বিদেশি পর্যটককে ধর্ষণ করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। একের পর এক ধর্ষনের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...