Sunday, February 1, 2026

রবীন্দ্র সদন মেট্রোয় যান্ত্রিক ত্রুটি!ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

যান্ত্রিক ত্রুটির জেরে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে মেট্রো পরিষেবা ব্যাহত। তড়িঘড়ি মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। এরপর খালি মেট্রো নিয়ে যাওয়া হয় নোয়াপাড়া স্টেশনে। ইতিমধ্যে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন:৩০শে জোকা–তারাতলা মেট্রোর উদ্বোধন, আমন্ত্রিত মোদি–মমতা-রাজ্যপাল

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার বেলার দিকে আচমকা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোয় ব্রেক খারাপ হয়ে যায়। যার ফলে মেট্রোর রেক এগোনো যাচ্ছিল না। আপ লাইনে বেশ কিছু ক্ষণ থমকে যায় পরিষেবা। যাত্রীদের রবীন্দ্র সদন স্টেশনে নামিয়ে ওই মেট্রো খালি করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। তার পর মেট্রোটি নোয়াপাড়া স্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ময়দান পর্যন্ত পৌঁছে আবার থমকে যায় রেক।
এদিকে মেট্রোয় যান্ত্রিক ক্রুটির জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় ৩০ মিনিট ধরে দক্ষিণেশ্বরের দিকে কোনও মেট্রো না চলায় ব্যাপক দুর্ভোগে পড়েন তাঁরা। এ দিকে বিভ্রাটের প্রভাব পড়েছে ডাউন লাইনেও। কবি সুভাষগামী মেট্রো অত্যন্ত ধীর গতিতে চলাচল করছিল। প্রায় প্রতি স্টেশনে পাঁচ মিনিট করে দাঁড়িয়ে থাকছিল মেট্রো। কিছু ক্ষণের মধ্যে তা-ও বন্ধ করে দিতে হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপ লাইনে রেক না ঘুরলে কবি সুভাষের দিকেও গাড়ি নেওয়া যাচ্ছে না। ফলে আপ এবং ডাউন দুই দিকেই পরিষেবা আপাতত স্তব্ধ হয়ে গিয়েছে। বহু যাত্রী মেট্রোয় আটকে পড়েছেন। ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে রয়েছে মেট্রো। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

spot_img

Related articles

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...

রবিদাস জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 

মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু রবিদাস জন্ম জয়ন্তী (Guru Ravidas Birth Anniversary)। চলতি বছর রবিদাসজীর ৬৪৯...

বাজেটের দিন অর্থমন্ত্রীর শাড়িতে দক্ষিণ ভারতীয় রেশম শিল্পের ছোঁয়া

ফেব্রুয়ারির পয়লা তারিখে চলতি বছরের প্রথম কেন্দ্রীয় আর্থিক বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মহিলা অর্থমন্ত্রী...

বড় পারদ পতনের ইঙ্গিত নেই, কুয়াশা ঘেরা রবিবাসরীয় সকালের সাক্ষী দক্ষিণবঙ্গ

ছুটির দিনে তাপমাত্রা সামান্য কমল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও শীতের (Winter) আমেজ শুধুই সকাল এবং সন্ধ্যায়। চলতি...