Thursday, May 14, 2026

ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে হল প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

Date:

Share post:

আজ মঙ্গলবার থেকেই প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম পর্যায়ে যারা কলকাতা জেলার জন্য আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়া আগে শুরু হয়েছে। বাকি জেলার প্রাইমারি টেট পাশ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ধাপে ধাপে সম্পন্ন হবে।  এবারে কেন্দ্রীয় ভাবে ইন্টারিউয়ের প্রক্রিয়া চলবে। জেলা ভিত্তিক নিয়োগে একাধিক সমস্যা হচ্ছে। তাই এবার কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ নেওয়া হবে।

সোমবার  ১০টার সময় টেট উত্তীর্ণদের ডাকা হয়েছিল পর্ষদের দফতরে। সকাল ১১টা থেকেই শুরু হয় ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট। মোট ৫টি টেবিলে ৩ জন করে বিশেষজ্ঞ, প্রতিটি টেবিলের মাথায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে শুরু হয় ইন্টারভিউ পর্ব। এবার আর নিয়োগ প্রক্রিয়ায় কোনও ফাঁকফোকর রাখতে চায়নি পর্ষদ।

এই বিষয়ে পর্ষদের তরফে ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার বলেছেন, আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়াটি চালাতে বদ্ধপরিকর। তাই স্বচ্ছতা বজায় রাখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্টারভিউ আর পরীক্ষা চলাকালীন তো বটেই, তার আগেও প্রার্থীদের তথ্য যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার আরও ২৮০ জনকে ডাকা হয়েছে বলে সোমবার সংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পর্ষদ সভাপতি গৌতম পাল। মৌখিকের পাশাপাশি অ্যাপ্টটিউট টেস্টে স্কুলে তাঁরা কী ভাবে পড়াবেন, তা বিশেষজ্ঞদের সামনে দেখাতে হবে চাকরিপ্রার্থীদের। দু’টি ক্ষেত্রে বরাদ্দ পাঁচ নম্বর করে মোট ১০। কোভিড-বিধি মেনে চাকরিপ্রার্থীদের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে। তাঁদের দেহের তাপমাত্রা পরীক্ষায় থার্মাল গানেরও ব্যবস্থা রাখছে পর্ষদ।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...