Thursday, May 14, 2026

সপরিবারে গাড়ি দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদি(Prahlad Modi)। মঙ্গলবার দুপুরে সপরিবারে বান্দিপুরাতে (Bandipura) যাওয়ার পথে কর্ণাটকের মাইসুরুর কাছে দুর্ঘটনার কবলে পড়ে প্রহ্লাদের গাড়ি। দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন প্রহ্লাদ মোদি, তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ ও নাতি। সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বান্দিপুরা যাওয়ার পথে কর্ণাটকের মাইসুরুর (Mysuru) কাছে দুর্ঘটনায় পড়ে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কোনওভাবে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এতেই গাড়ির সামনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা সকলেই কমবেশি আহত হন। তবে সবেচেয়ে বেশি আঘাত পেয়েছে প্রহ্লাদের নাতি। তার পা ভেঙেছে বলে জানা গিয়েছে। এঁদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিতসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ভাই হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী প্রহ্লাদ। গত আগস্টে দাদার বিরোধিতায় তৃণমূল (TMC) নেতাদের সঙ্গে হাত মেলান প্রহ্লাদ মোদি। সদলবলে দিল্লিতে (Delhi) দেখা করেছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) সঙ্গে। এর আগে দিল্লির যন্তর-মন্তরে ধরনায় বসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রেশন ডিলারদের বঞ্চনার অভিযোগ করতে দেখা গিয়েছিল প্রহ্লাদ মোদিকে। এরপরেই নিজেদের সমস্যা সমাধানে তৃণমূলের দুয়ারে হাজির হয়ে প্রধানমন্ত্রীর ভাই কেন্দ্র সরকারকে বার্তা দিয়েছিলেন। তবে প্রহ্লাদ সবসময়েই বলে থাকেন, তিনি তাঁর ভাইয়ের বিরুদ্ধে নন, তাঁদের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...