Saturday, June 13, 2026

বন্দুকে গুলি ভরতেই জানেন না পুলিশের সাব ইন্সপেক্টর! ধরা পড়লেন উত্তরপ্রদেশে

Date:

Share post:

পুলিশ আধিকারিকদের প্রস্তুতি কেমন তা পরীক্ষা করতে থানায় আচমকাই পরিদর্শনে গিয়েছিলেন আইজি। তাৎক্ষণিক নির্দেশ দিয়েছিলেন বন্দুকে গুলি ভরতে। কিন্তু তা করতে গিয়ে হিমশিম খেলেন থানার সাব ইনস্পেক্টর।গুলি তো দূরঅস্ত! বন্দুকে গুলিই ভরতে পারলেন না সাব ইন্সপেক্টর। যা দেখে রীতিমত হতবাক আইজি!

আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজের দল ঘোষণা বিসিসিআই-এর

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কোতয়ালি খলিলাবাদ থানায়। সোমবার কোতয়ালি থানা পরিদর্শনে গিয়েছিলেন আইজি আরকে ভরদ্বাজ। সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের প্রস্তুতি কেমন তা পরীক্ষা করতে থানার এক সাব ইনস্পেক্টরকে এক বন্দুকে গুলি ভরতে বলেন। নির্দেশ পাওয়ার পর ওই পুলিশ আধিকারিক শত চেষ্টা করেও বন্দুকে গুলি ভরতে ব্যর্থ হন। আরও দেখেন, থানার অনেক আধিকারিক ঠিক মতো গুলি পর্যন্ত চালাতে জানেন না। শুধু তাই নয়, সন্ত কবীর নগরে অন্য একটি থানা পরিদর্শনে গিয়ে আইজি ভরদ্বাজ থানার ওআইসিকে কাঁদানে গ্যাসের শেল পরিচালনা করতে বললে বার কয়েকের চেষ্টাতেও ব্যর্থ হন ওই ওআইসি। যোগী রাজ্যের পুলিশ যে শুধুমাত্র বিজেপির ‘ভাড়া করা ক্রীতদাস’ তা এই ঘটনায় স্পষ্ট।

পুলিশের অক্ষমতার এই সব নজীর নজরে আসার পরও তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আইজি আরকে ভরদ্বাজ ওই সকল পুলিশ আধিকারিককে আরও অনুশীলন এবং প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ যে কোনও সময় তাঁদের জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হতে পারে।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...