Thursday, June 11, 2026

কোথা থেকে কীভাবে মিলবে ন্যাজাল ভ্যাকসিন? জেনে নিন নিয়মাবলী

Date:

Share post:

চিনে সংক্রমণ ছড়াচ্ছে কোভিড। করোনা ভাইরাসের উপরূপ বিএফ.৭ নিয়ে উদ্বিগ্ন ভারতও। সেই উদ্বেগের মধ্যেই নাক দিয়ে নেওয়ার টিকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। তবে প্রথমে এই টিকা বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে বলে জানিয়েছে সরকার। জিএসটি-সহ এই টিকার মূল্য পড়বে ৮০০ টাকা। যা নিতে সরাসরি হাসপাতালে না গিয়ে আগাম কো উইন পোর্টালের মাধ্যমেই সংরক্ষণ করতে পারবেন সকলেই।

আরও পড়ুন:কোভিড রুখতে মরিয়া কেন্দ্র! ন্যাজাল ভ্যাকসিনে মিলল ছাড়পত্র

কো উইন পোর্টালেই সংরক্ষণ করা যাবে নাক দিয়ে নেওয়ার করোনা- টিকা। কেন্দ্র সম্প্রতিই এই টিকায় অনুমোদন দিয়েছে। ভারত বায়োটেক এর তৈরি ইনকোভ্যাক- কে বুস্টার টিকা হিসাবে ব্যবহার করার স্বীকৃতি দিয়েছে তারা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, যাঁরা টিকা নিতে ইচ্ছুক, তাঁরা সরকার স্বীকৃত ওয়েব পোর্টাল কো উইন থেকেই এই সূচ বিহীন টিকা সংরক্ষণ করতে পারবেন।কিন্তু কীভাবে নেওয়া যাবে টিকা? আসুন জেনে নিই-

১) ইতিমধ্যেই কোভ্যাক্সিন বা কোভিশিল্ড এর দুটি টিকা নেওয়া হয়ে গিয়েছে যাঁদের, তাঁরা। তবে ১৮ বছর বা তার বেশি বয়সিরাই এই টিকা নিতে পারবেন।
২) প্রথমে কো উইন পোর্টালে নিজের পূর্ব নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
৩) ওটিপি-র সাহায্যে মোবাইল নম্বর যাচাই করতে হবে।

৪)ভ্যাকসিন স্ট্যাটাসে ক্লিক করুন। এখানেই আপনি কোন বুস্টার টিকা নিতে পারবেন, তা বলে দেওয়া থাকবে। শেষ টিকার ৯মাস পেরোলে তবেই বুস্টার টিকা নেওয়া যাবে।

৫)বুস্টার টিকার বিকল্প বেছে নেওয়ার পর পিনকোড দিয়ে আপনার পছন্দসই টিকা কেন্দ্রটি বেছে নিন।

৬) টিকা নেওয়ার দিন এবং সময় বেছে নিন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...