Friday, June 12, 2026

হামরোর হার: অনীতের দলের দখলে দার্জিলিং পুরসভা, ইস্তফা বিনয়ের

Date:

Share post:

দার্জিলিং পুরসভার(Darjeeling Municipalty) আস্থাভোটে পরাজিত হল হামরো পার্টি(Hamro Party)। প্রশাসনের নির্দেশমতো বুধবার সকালে কড়া নিরাপত্তায় সম্পন্ন হয় আস্থাভোট। সেখানে ৩২ আসনের দার্জিলিং পুরসভায় ১৬ আসনে জয় পায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম। অনীত থাপার দল বিজিপিএমকে সমর্থন জানিয়েছে তৃণমূল। সবমিলিয়ে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে দার্জিলিং পুরসভায় অল্পকিছুদিন শাসনভার চালানোর পর এবার ক্ষমতাচ্যুত হল হামরো পার্টি।

৩২ আসন বিশিষ্ট দার্জিলিং পুরসভায় অজয় এডওয়ার্ডের হামরো পার্টির আসন সংখ্যা ছিল ১৮। বিজিপিএম (BGPM) ৯টি, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার ৩টি ও তৃণমূলের ২টি আসন ছিল। অনীক থাপার দল বিজিপিএম থেকে এক কাউন্সিলর ইস্তফা দেন। আবার হামরো পার্টি থেকে ৬ কাউন্সিলর যোগ দেন বিজিপিএমে। আবার তৃণমূলের তরফেও সমর্থন জানানো হয় বিজিপিএমকে। এই সমীকরণের উপর ভর করেই মোট ১৬টি আসন নিয়ে বোর্ড গঠন করল বিজিপিএম।

বিজিপিএম-এর জয় প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে পুরসভার দখল নিয়েছিল হামরো পার্টি। কিন্তু এতদিন তারা কোনও কাজ করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দার্জিলিং তথা পাহাড়ের উন্নয়নে উদ্যোগী। আর সেই কারণেই বিজিপিএমকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গত মঙ্গলবার অর্থাৎ আস্থাভোটের আগের দিন একমঞ্চে দেখা যায় বিমল গুরুং, বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডকে। বুধবার আস্থাভোটের পর তৃণমূল ছাড়লেন বিনয় তামাং। বুধবার এবিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বিনয়। যেখানে তাঁর দাবি পাহাড়ে গণতন্ত্র বিপন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাহাড়ের গণতন্ত্র রক্ষার আবেদন জানিয়েছেন তিনি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...