Friday, June 26, 2026

কর্নাটকের গির্জায় দু*ষ্কৃতী হামলা, ভাঙা হল যিশুর মূর্তি

Date:

Share post:

ক্রিসমাস (Christmas) কাটতেই না কাটতেই দু*ষ্কৃতী হামলার ঘটনা কর্নাটকের (Karnataka) এক গির্জায় (Church)। মাইসুরু (Mysore)জেলার পিরিয়াপাটনা (Piriyapatna) শহরে অবস্থিত গির্জায় মঙ্গলবার সন্ধ্যায় নির্মমভাবে ভাঙচুর চালান হয় গির্জার বাইরে। ভাঙা হয় যিশুর মূর্তিও। প্রণামী বাক্সটিও নিয়ে পালিয়ে যায় দু*ষ্কৃতীরা। তবে মূল প্রার্থনা গৃহে প্রবেশ করতে না পারায় মূল মূর্তির কোনও ক্ষতি হয়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে স্থানীয় খ্রিস্টান (Christian)সম্প্রদায়ের। ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

ক্রিসমাসের রেশ সম্পূর্ণভাবে কাটার আগেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কর্ণাটকে। তবে ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত উত্তেজনার যাতে না ছড়ায় সে বিষয়ে অতিরিক্ত সতর্ক প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সিসিটিভি (CCTV)ফুটেজ প্রকাশ্যে এসেছে । সেই সূত্র ধরেই দু*ষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে দু*ষ্কৃতীরা কোনও মৌলবাদী সংগঠনের সদস্য নাকি তাঁরা ডাকাতির উদ্দেশ্যেই এসেছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...