Saturday, May 16, 2026

বয়ানে ব্যাপক অসঙ্গতি, বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খু*নে ধৃত তাঁর স্বামী

Date:

Share post:

বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত তাঁর স্বামী। নিহত রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার স্বামী প্রকাশ কুমারকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার।

আরও পড়ুন:ইস্তফার পরই গ্রেফতার তমলুকের “দুর্নীতিবাজ” পঞ্চায়েত প্রধান, ঘনিষ্ঠতা ছিল শুভেন্দুর সঙ্গেও

জানা গিয়েছে, অভিনেত্রীর বাপের বাড়ির করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। রিয়া কুমারী ছিলেন প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী। আগেও বেশ কয়েকবার রিয়াকে খুনের হুমকি দেন প্রকাশ। রিয়াকে মারধরও করতেন প্রকাশ, এমনটাই অভিযোগ রিয়ার পরিবারের।

গতকাল, বুধবার কাকভোরে ১৬ নম্বর জাতীয় সড়কে শ্যুটআউট। কুয়াশাঘেরা রাস্তায় গাড়ির মধ্যে আড়াই বছরের মেয়ের সামনেই গুলি করে খুন করা হল ঝাড়খণ্ডের এক অভিনেত্রীকে। নিহতের নাম রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া (৩০)। ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। মূলত কেনাকাটা সারতেই বুধবার সপরিবারে কলকাতা রওনা হয়েছিলেন। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার ওরফে প্রকাশ আলবেলা পেশায় প্রযোজক। তাঁর দাবি, ভোর ৬টা নাগাদ হাওড়ার বাগনানের কাছে হাইওয়ের উপর একটি ফাঁকা জায়গা দেখে গাড়ি থামিয়ে ছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন তিনি। তখনই অন্য একটি গাড়িতে এসে ছিনতাইয়ের চেষ্টা করে। তাতে সফল না হওয়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই অভিনেত্রীর মৃত্যু হয়।

এরপর তদন্তে নেমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রাজাপুর থানার পুলিশ। প্রকাশের দাবি অনুযায়ী, জায়গাটি বাগনান থানার চন্দ্রপুর। যদিও তিনি পাঁচ কিলোমিটার দূরে গিয়ে স্থানীয়দের সাহায্য চান। এতেই সন্দেহ ঘনীভূত হয়েছে পুলিশের। তাঁদের গাড়িটি আটক করার পাশাপাশি নিহত অভিনেত্রীর স্বামীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির মধ্যে মিলেছে বুলেটের খোল। প্রকাশের ‘গান শট রেসেডিউয়াল টেস্ট’ করা হচ্ছে। তিনি গুলি চালিয়েছেন কি না, তা এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...