Thursday, June 25, 2026

চন্দ্রবাবুর রোড-শো, অন্ধ্রপ্রদেশে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃ*ত কমপক্ষে ১০

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক কর্মসূচিতে চরম বিশৃঙ্খলা! হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত আরও বেশ কয়েকজন। দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেলোরে।

আরও পড়ুন:বিপিএল তালিকা নিয়ে শুভেন্দুর মন্তব্যে পাল্টা ধুয়ে দিলেন কুণাল

চন্দ্রবাবুর কর্মসূচি পূর্বনির্ধারিতই ছিল। নেলোরে তাঁর রোড-শো’র পুলিশি অনুমতিও ছিল। কিন্তু কীভাবে দুর্ঘটনা? জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় যখন সভাস্থলে পৌঁছন টিডিপি সুপ্রিমো, ততক্ষণে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে! যতটা ভিড় হবে ভাবা হয়েছিল, তার থেকে মানুষের জমায়েত ছিল অনেক বেশি। ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।

রোড-শো’র জন্য তখন হুডখোল জিপে উঠে পড়েছেন চন্দ্রবাবু নাইডু। আচমকাই তাঁকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়! চরম বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৭ জনের। গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে এখনও পর্যন্ত মৃত বলে ঘোষণা করা হয়েছে ৩ জনকে। হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েকজন রীতিমতো আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁদের।

এদিকে এই দুর্ঘটনার পর যাবতীয় কর্মসূচি বাতিল করেন চন্দ্রবাবু নাইডু। আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেন টিডিপি সুপ্রিমো।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...