Wednesday, May 27, 2026

দুনিয়াজুড়ে ডাউন টুইটার! চরম বিপাকে গ্রাহকরা

Date:

Share post:

বিশ্বজুড়ে ডাউন টুইটার (Twitter Down)। ঘটনার জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। বিশেষ করে ওয়েব ভার্সনে (Web Version) খুলছে না টুইটার। টুইটারে লগ ইন করতে গেলেই ভুল তথ্য দেখাচ্ছে। এদিন ভোর থেকেই শুরু হয়েছে ভোগান্তি। তবে আচমকা কেন এই সমস্যা সেবিষয়ে টুইটারের তরফে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, আমেরিকা ও কানাডার প্রায় ১০ হাজার ব্যবহারকারী বৃহস্পতিবার সকাল থেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ডাউন ডিকেটর একটি টুইট করে জানিয়েছে, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) অনুযায়ী ৭.১৩ নাগাদ গ্রাহকরা টুইটার নিয়ে অসুবিধার কথা জানিয়ে টুইট করেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বজুড়ে লক্ষাধিক ইউজারের অভিযোগ, তাঁরা টুইটারে লগ ইন করতে পারছেন না। টুইটারের ওয়েব ভারসানে মূলত এই সমস্যা দেখা যাচ্ছে। কেউ দাবি করেছেন, টুইটারের নোটিফিকেশন আসছে না। সবমিলিয়ে চরম সমস্যার মুখে টুইটার। এদিকে এমন বিপর্যয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ইউজাররা। ইউজারদের অভিযোগ, মাস্ক (Elon Mask) টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যার মুখে পড়ছে মাইক্রো ব্লগিং এই সাইট।

উল্লেখ্য, চলতি বছরেই অক্টোবর মাসের শেষ দিকে টুইটারের দায়িত্ব নেন এলন মাস্ক। তারপর থেকেই নানা বিতর্কে মুখ পুড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সংস্থাটি। তবে এই প্রথম নয়, এর আগেও টুইটার ডাউন হয়েছে। এখন ব্লু টিক (Blue Tick) পেতে গেলে ইউজারদের মোটা টাকা খরচ করতে হচ্ছে। সম্প্রতি মাস্ক টুইটারের নীতিগুলি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কী কারণে এই সমস্যা, কতক্ষণে সমস্যা সমাধান হবে তা নিয়ে টুইটারের তরফে একটি শব্দও খরচ করা হয়নি। এদিকে মাস্ক দায়িত্ব নেওয়ার দু’মাসের মাথায় ত্রুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) মিমের বন্যা। ক্রমাগত কটাক্ষ করা হয়েছে এলন মাস্ককে।

 

 

Related articles

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...