Saturday, June 20, 2026

দেশের যে কোনও প্রান্ত থেকেই নিজের কেন্দ্রে ভোটদান সম্ভব! তৈরি নয়া EVM   

Date:

Share post:

পরিযায়ী শ্রমিক বা ভিনরাজ্যে বসবাসকারী নাগরিকদের জন্য এবার বিশেষ পদ্ধতি চালু করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এবার থেকে রিমোট ভোটিং (Remote Voting) পদ্ধতিতে ভোটগ্রহণ করা যাবে। বৃহস্পতিবারই কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। কমিশন একটি বিশেষ ধরনের ইভিএম (Multi Constituency EVM) প্রস্তুত করেছে, যার মাধ্যমে যে কোনও জায়গা থেকেই এবার নিজের কেন্দ্রে ভোট দেওয়া যাবে। একটি মেশিন থেকেই ৭২ টি কেন্দ্রে একসঙ্গে ভোট দেওয়া হবে। আর এই পদ্ধতি ঠিকমতো বোঝাতে সব রাজনৈতিক দলকে (Political Parties) ডেকেছে কমিশন। ৮ টি জাতীয় দল ৫৭ টি আঞ্চলিক দলের প্রতিনিধিদের ডেকে পাঠান হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সব দলের কাছে ওই পদ্ধতি বর্ণনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

নির্বাচন কমিশন অবশ্য এই রিমোট ভোটিং মেশিন চালুর আগে সমস্ত আইনি এবং প্রযুক্তিগত পদক্ষেপের তালিকা তৈরি করেছে। বিভিন্ন সমীক্ষা এবং গবেষণায় দেখা গিয়েছে, ভারতের এক তৃতীয়াংশ জনসংখ্যা ভোটদানে বিরত থাকছে। আর এই বিষয়টিই নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট উদ্বেগের। আর সেই কারণেই এই মাল্টি কন্সটিটিউয়েন্সি রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করা হয়েছে। নতুন ধরনের এই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ভোটদানে খুবই সুবিধাজনক হবে। দেশের যে প্রান্তেই কর্মসূত্র তাঁরা থাকুন না কেন আর ভোটের সময় বাড়ি ছুটতে হবে না বরং নিজের কর্মস্থান থেকেই নিজের এলাকায় ভোট দিতে পারবেন ওই ব্যক্তি।

কমিশনের বক্তব্য, দেশের ৯০ কোটি ভোটারের মধ্যে ভোটদানে বিরত থাকেন কমপক্ষে ৩০ কোটিরও বেশি ভোটার। তাঁরা প্রত্যেকেই কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকেন। ২০১৫ সালে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায়ের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন।

 

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...