Thursday, May 14, 2026

চরম নৃ*শংসতা পাকিস্তানে, প্রকাশ্যে হিন্দু মহিলার শি*রোচ্ছেদ !

Date:

Share post:

২০২২ এর শেষ লগ্নে এসেও নৃ*শংস ঘটনার সাক্ষী রইল পড়শি রাষ্ট্র পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের শিনঝোরো প্রদেশে (Shinjuro Province) এক কৃষিজমিতে হিন্দু মহিলার (Hindu Woman)খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বছর ৪০ এর ঐ মহিলার উপর শারীরিক নির্যাতন করার পর তাঁকে মেরে ফেলা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের তরফে অনুমান করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান জনপ্রতিনিধি কৃষ্ণা কুমারী (Krishna Kumari)। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি টুইট (Tweet) করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা দিনদিন বাড়ছে। হিন্দু মহিলাদের ধর্মান্তরণ, জোর করে বিয়ে দেওয়া, শারীরিক আর মানসিক নির্যাতন, হত্যার মতো ঘটনা ঘটেই চলেছে। পাকিস্তানের হিন্দু (Hindu) সেনেটর কৃষ্ণা কুমারী টুইটে নৃ*শংস হত্যাকাণ্ডের (Murder) কথা জানিয়েছেন। শুধু মাথা কাটাই নয়, মহিলার মুখ বিকৃত করা হয়েছে, স্তন কেটে নেওয়া হয়েছে এমনকি শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া ছিঁড়ে নেওয়ার মতো নৃ*শংস ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, মৃত মহিলার দয়া বেহলের চার সন্তান রয়েছে। কিন্তু কী কারণে তাঁকে এভাবে খু*ন করা হল সেই নিয়ে উঠছে প্রশ্ন। কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, তা জানা যায়নি এখনও। এনিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির জনপ্রতিনিধি জিয়ালা অমর লাল। ওয়াকিবহাল মহল বলছে এটি পাকিস্তানের হিন্দু অত্যাচারের ঘটনার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...