Wednesday, June 24, 2026

নিরাপত্তাবিধি ভেঙেছেন রাহুলই! কংগ্রেসের সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা CRPF

Date:

Share post:

রাহুল গান্ধী (Rahul Gandhi) ও ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) শরিকদের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়ে গত বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Central Home Minister) অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখেছিল কংগ্রেস (Congress)। স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযোগের জবাব দিল সিআরপিএফ (CRPF)। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর তরফে সাফ জানানো হয়েছে, রাহুল গান্ধীই নিরাপত্তাবিধি (Safety Rules) ভেঙেছেন। ২০২০ সাল থেকে এই দু’বছরে মোট ১১৩ বার নিরাপত্তাবিধি ভেঙেছেন কংগ্রেস নেতা।

বুধবারই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (KC Venugopal) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে রাহুল সহ ভারত জোড়ো যাত্রার শরিকদের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছিলেন। সেই চিঠিতে তাঁর অভিযোগ ছিল, রাহুলের জেড প্লাস (Z Plus) নিরাপত্তা পাওয়ার কথা কিন্তু ভারত জোড়ো যাত্রায় তাঁর নিরাপত্তায় বিস্তর ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। এমনকী, সামনে এসেছে দিল্লিতে থাকাকালীন সোনিয়া তনয়ের কাছেই চলে আসছিলেন সাধারণ মানুষরা। শেষমেশ নাকি কংগ্রেস নেতারাই রাহুলকে ঘিরে ধরে তাঁকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন। আর এই বিষয়টি উল্লেখ করেই রাহুলের নিরাপত্তা শক্তিশালী করার আর্জি জানিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

সাময়িক বিরতির পর ৩ জানুয়ারি থেকে আবার চালু হবে ভারত জোড়ো যাত্রা। এবার পাঞ্জাব (Punjab) এবং জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) স্পর্শকাতর এলাকাগুলি দিয়ে যাবে যাত্রা। তাই কংগ্রেস সাংসদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আর্জি জানিয়েছিল কংগ্রেস। কিন্তু হাত শিবিরের সমস্ত অভিযোগ অস্বীকার করে সিআরপিএফ সাফ জানিয়ে দেয়, তাঁদের দিক থেকে কর্তব্যে কোনও গাফিলতি করা হয়নি। ভারত জোড়ো যাত্রা দিল্লিতে পৌঁছনর আগেই দিল্লি পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল সিআরপিএফ। তবে নিরাপত্তাবিধি ভাঙার জন্য রাহুলই যে দায়ী, সে কথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...