Thursday, May 14, 2026

পেলের মৃত্যুতে শোকবার্তা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হন ফুটবল সম্রাট পেলে। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভুগছিলেন ক‍্যান্সারে। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তার প্রয়ানে শোকের ছায়া গোটা বিশ্বে। শোক প্রকাশ করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,”কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে ব্রাজিলের সাও পাওলোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর। ফুটবলসম্রাট পেলে ব্রাজিল জাতীয় দলের পক্ষে ১৯৫৮, ১৯৬২ ও  ১৯৭০ সালে  তিনবার ফিফা বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন। এছাড়া তিনি ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তিনি ছিলেন তৃতীয় বিশ্বের কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”

এখানেই না থেমে মুখ‍্যমন্ত্রী আরও বলেন,” ২০১৫ সালে পেলে যখন কলকাতায় আসেন,তাঁর সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ পরিচয় হয়েছিল। পেলে নাইট অফ দি অর্ডার অফ রিও ব্রাঙ্কো, নাইট কম্যান্ডার অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণ ক্রীড়া জগতে এক অসীম শূন্যতার সৃষ্টি করল। আমি পেলের পরিবার-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুন:ফিরে দেখা খেলাধুলা ২০২২, একনজরে খেলাধুলার নানান মুহূর্ত

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...