Thursday, May 14, 2026

উলুবেড়িয়ার বিধ্বংসী আগুনে ভস্মীভূত একাধিক দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ

Date:

Share post:

ফের বিধ্বংসী আগুনে (Massive Fire) ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান (Shop)। এবার ঘটনা হাওড়ার উলুবেড়িয়ার (Howrah Uluberia)। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণভাবে জানা না গেলেও, তা যে কয়েক লক্ষ টাকা বলেই দাবি ব্যবসায়ীদের। যদিও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত দুটো নাগাদ আচমকাই লকগেট, বাজার, ১১ ফটক সংলগ্ন একাধিক দোকানে আগুন লেগে যায়। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে নিমেষে জুতো, জামা, ফলের দোকান এবং খাবারের দোকান আগুনের গ্রাসে চলে যায়।

প্রাথমিকভাবে ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে দমকলের কর্মীরা (Fire Brigade) এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যদিও ততক্ষণে আগুনে দোকানগুলি পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় বলে জানা গিয়েছে।

তবে কী ভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। শর্টসার্কিট (Short Circuit) থেকেই আগুন লেগেছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত (Investigation) শুরু হয়েছে দমকল ও পুলিশ।

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...