Wednesday, June 24, 2026

দিল্লির বঙ্গভবন থেকে ফের সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ

Date:

Share post:

ফের একবার প্রতিহিংসার রাজনীতির শিকার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhale)। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করলো গুজরাট পুলিশ(Gujarat Police)। এক মাসে এই নিয়ে তৃতীয়বার গ্রেপ্তার করা হলো সাকেতকে। জানা গিয়েছে মানুষের অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগ আনা হয়েছে ওই তৃণমূল(TMC) নেতার বিরুদ্ধে।

গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা সাকেতকে দিল্লি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। শুক্রবার দুপুর নাগাদ তাঁকে আমদাবাদে নিয়ে আসা হবে। তাঁর বিরুদ্ধে অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের দাবি, পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসাবশত সাথে বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে গুজরাট প্রশাসন। এর আগেও দু’বার গুজরাটের বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণিত হয়ে গিয়েছিল এবারও তা প্রমাণ হবে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর প্রথম বার সাকেতকে প্রথমবার গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার ক্রাইম শাখা। মোরবীতে সেতু ভেঙে পড়ার পর সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরের জন্য ৩০ কোটি টাকা খরচ হয়েছিল বলে টুইটে দাবি করেছিলেন সাকেত। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে একটি প্রতিবেদনও পোস্ট করেছিলেন তিনি। সেই প্রতিবেদনে লেখা হয়েছিল, তথ্য জানার অধিকার আইনেই মোদির মোরবী সফরের খরচের কথা জানা গিয়েছে।

তবে পুলিশের তরফে জানানো হয়েছিল, তথ্য জানার অধিকার আইনে এই সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি। এই বিষয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের মুখপাত্রকে। এই ঘটনায় জামিন পাওয়ার পর, ৮ ডিসেম্বর ফের গ্রেফতার হন সাকেত। সে বার তাঁকে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছিল মোরবী পুলিশ। ওই একই মামলা দায়ের হয়েছিল মোরবীতেও। পরের দিনই জামিন পেয়েছিলেন তিনি। এর পর ফের বৃহস্পতিবার গ্রেফতার হলেন সাকেত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...