Wednesday, May 13, 2026

পন্থের পাশে বিসিসিআই, কোথায় কোথায় লেগেছে উইকেটরক্ষকের, জানালেন বোর্ড সচিব

Date:

Share post:

ভয়াবহ গাড়ি দুর্ঘ*টনায় আহত ঋষভ পন্থ। মাথায় গুরুতর চোট লেগেছে পন্থের। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে দুর্ঘ*টনাগ্রস্ত ঋষভের গাড়ি। দুর্ঘটনার দুমড়ে গিয়েছে ঋষভের গাড়ি। এই মুহূর্তে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কোথায় কোথায় চোট লেগেছে পন্থের, তা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঋষভ যাতে সেরা চিকিৎসা পান, তা নিশ্চিত করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

এদিন বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, কপাল, হাঁটু, পিঠ-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে তাঁর। চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন, তাঁর পরিস্থিতি স্থিতিশীল। চিকিৎসার পরবর্তী সময় তাঁর চোট মুক্ত হওয়ার পর্বের বোর্ড পাশে থাকবে। দুর্ঘ*টনার খবর পাওয়ার পরই পন্থের পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেছি। আমরা ওর চিকিৎসার দিকে নজর রাখছি। ওর যা যা সাহায্য প্রয়োজন সব কিছু করা হবে।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পন্থের কপালের দুটি জায়গা কেটে গিয়েছে। উইকেটরক্ষকের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ডান হাতের কব্জিতে আঘাত পেয়েছেন পন্থ। ডান পায়ের গোড়ালি এবং পাতাতেও গুরুতর চোট পেয়েছেন পন্থের। পিঠের বেশ কিছুটা অংশ ঘর্ষণের ফলে জখম হয়েছে।”

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...