Tuesday, May 19, 2026

প্রয়াত ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট

Date:

Share post:

প্রয়াত হলেন ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট (৯৫)। শনিবার দুপুরে  ভ্যাটিকান সিটির বাসভবনে তাঁর মৃত্যু হয়। ভ্যাটিকানের তরফেই এই খবর ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে প্রায় ১০ বছর ধরে তিনি বাড়িতেই থাকতেন। অসুস্থ বেনেডিক্টকে দেখতে বারবারই সেখানে যেতেন বর্তমান পোপ ফ্রান্সিস। কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল। প্রায় আট বছর ভ্যাটিকান গির্জার পোপের দায়িত্ব পালন করেন ষোড়শ বেনেডিক্ট। ২০১৩ সালে তিনি পদত্যাগ করেন। প্রাক্তন পোপের মৃত্যুতে শোকস্তব্ধ ভ্যাটিকান সিটি।

প্রায় আট বছর ভ্যাটিকান গির্জার পোপের দায়িত্ব পালন করেন ষোড়শ বেনেডিক্ট। কিন্তু ২০১৩ সালে তিনি পদত্যাগ করেন। তিনিই ছিলেন স্বইচ্ছায় পোপের পদ থেক সরে যাওয়া দ্বিতীয় ব্যক্তি। তাঁর আগে ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরি পোপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

বেনেডিক্ট তাঁর জীবনের শেষ বছরগুলি কাটাচ্ছিলেন ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে। তাঁর উত্তরসূরি পোপ ফ্রান্সিস মাঝেমধ্যেই তাঁকে দেখতে সেখানে যেতেন বলে জানিয়েছেন। প্রায় ১০ বছর ধরে ষোড়শ বেনেডিক্ট শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে বিগত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল।

 

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...