Thursday, June 11, 2026

কোভিডের ‘ভয়ংকর’ ভ্যারিয়েন্ট এবার ভারতে! খোঁজ মিলল এক্সএক্সবি.১.৫-এর

Date:

Share post:

কোভিড বিশ্বজুড়ে দাপট দেখাবার পর গত দু বছরে বিভিন্ন রূপে বারবার ফিরে এসেছে। সম্প্রতি কোভিডের বিএফ.৭ (BF.7) প্রতিরূপের জন্য কার্যত বেসামাল চিন। এই ভ্যারিয়েন্ট এর খোঁজ মিলেছে ভারতেও। তবে এবার আরও মারাত্মক কোভিড (Covid) প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন গুজরাটে এক কোভিড রোগীর শরীরে ওমিক্রনের এক্স এক্স বি.১.৫ (XXB.1.5) ধরা পড়েছে। আর এর যেতেই কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের। কারণ এই মুহূর্তে বিশ্বজুড়ে কোভিডের যে ক’টি প্রজাতি এবং উপরূপ সংক্রমণ বাড়িয়ে চলেছে, তার মধ্যে এই এক্স এক্স বি.১.৫ (XXB.1.5) সব চেয়ে ‘ভয়ঙ্কর’।

মার্কিন মুলুকে সকলকে ভয় পাইয়ে এবার কি ভারতে নিজের আধিপত্য বিস্তার করতে চলেছে এই ভয়ংকর প্রজাতি? রিপোর্ট বলছে আমেরিকায় কোভিড সংক্রমিতদের মধ্যে ৪০ শতাংশই কোভিডের এই প্রজাতির দ্বারা আক্রান্ত। দেশে নতুন এবং এখনও পর্যন্ত অপরীক্ষিত কোভিডের নয়া প্রজাতির সন্ধান মেলায় চিন্তায় চিকিৎসক ও প্রশাসনিক কর্তারা। ভারতে ইতিমধ্যেই অধিকাংশ মানুষ দুটি ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেওয়ার ফলে জনগোষ্ঠীর মধ্যে মিশ্র প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু নতুন ভ্যারিয়েন্ট- এর ক্ষেত্রে সেই অনাক্রম্যতা কতটা কার্যকরী হবে বা আদৌ কাজ করবে কিনা তা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল।

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...