Thursday, April 23, 2026

‘আইপিএলে এক মরশুমে ভালো খেললেই জাতীয় দলে সুযোগ নয়, হুঙ্কার বিসিসিআইয়ের

Date:

Share post:

চলতি বছর বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। টি-২০ বিশ্বকাপে চুরান্ত ব‍্যর্থতার পর একদিনের বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একদিনের বিশ্বকাপে কোমর বেঁধে নামছে বিসিসিআই। সেইমত দল গোছাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য কুড়ি জন ক্রিকেটারকে শর্টলিস্ট করার কথা ঘোষণা করেছে বিসিসিআই। সারা বছর এবং আইপিএল-এ যাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে সমস্যা না হয়, সেদিকে নজর রাখবে এনসিএ।

এদিকে, বোর্ডের তরফেও স্পষ্ট ইঙ্গিতে বলা হচ্ছে, এক সিজন আইপিএলে ভালো খেললেই উঠতি তারকারা জাতীয় দলে সুযোগ পাবেন না। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে পারফর্ম করতে হবে তাদের। রবিবার ছিল বোর্ডের মিটিং। হেড অফিস মুম্বইয়ে বড়সড় রিভিউ মিটিংয়ের পর এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড মিটিংয়ের পর জয় শাহ বলেন, “বোর্ডের তরফে ২০ জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে, যাঁদের রোটেশন প্রথায় সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।” তিনি আরও বলেন,জাতীয় দলে নির্বাচনের জন্য ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত বিষয়ে শেষ কথা বলবে এনসিএ।

এদিকে বিসিসিআই নিজেদের প্রেস রিলিজে জানিয়েছে, “এফটিপি সূচি মেনে ট্যুর এবং আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এনসিএ আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়টি নজর রাখবে।”

আরও পড়ুন:জাতীয় দলে সুযোগ পেতে হলে পাশ করতে হবে ডেক্সা পরীক্ষায়! জল্পনা তুঙ্গে

Related articles

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই...

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...

নাকা চেকিংয়ের নামে হেনস্থা! বিজেপি-কমিশনের বিরুদ্ধে রাস্তায় বসে প্রতিবাদ সাংসদ মিতালী বাগের

নাকা চেকিং এর নামে হেনস্থা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগকে। বুধবার রাতে হরিপাল চন্দ্রকোনা থেকে ভোটের প্রচারে বাড়ি...