Sunday, March 15, 2026

বর্ষবরণের হুল্লোড়ের মধ্যেই মহানগরে কেপমারি, পুলিশের জালে ৫ ভিনরাজ্যের মহিলা

Date:

Share post:

বর্ষবরণের হুল্লোড়, আনন্দ, বেড়ানো। আর তার ফাঁক গলে অপরাধ চক্র- কেপমারি। কলকাতা পুলিশের (Kolkata Police) জালে ভিনরাজ্যের ৫ মহিলা। ধৃত পাঁচজনই ছত্তিশগড়ের (Chattisgar) বাসিন্দা। অভিযোগ, শিশু কোলে কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে ঘুরে মূল্যবান সামগ্রী চুরি করত এরা। ভিড়ে মিশে গিয়ে লোকজনের অন্যমনস্কতার সুযোগ তাঁদের ব্যাগ থেকে হাতিয়ে নিত টাকাপয়সা, মোবাইল ফোন-সহ নানা মূল্যবান সামগ্রী।

বর্ষবরণের দিন আলিপুর চিড়িয়াখানা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। কোলে বাচ্চা থাকায় ওই মহিলাদের কেউ সন্দেহ করতেন না। সেই সুযোগে কাজ হাসিল করত তারা। মহিলাদের জেরা করে জানা গিয়েছে, কেপমারি করার জন্যই উৎসবের মরশুমে কলকাতায় এসেছিল তারা। পুলিশের দাবি, এটাই এদের পেশা। যেখানেই জনসমাগম হয় সেখানেই তারা হাজির হয়ে যেত। এর নেপথ্যে আরও বড় কোনও চক্র বা মাথা আছে কিনা জানতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এরা কবে কলকাতায় এসেছিল তাও জানার চেষ্টা চলছে। গত কয়েকদিন ধরেই শহরজুড়ে চলছে বর্ষবরণের আমেজ। আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকোপার্ক সব বিভিন্ন বিনোদন পার্কগুলিতে ঠাসাঠাসি ভিড়। উৎসবের আনন্দে মশগুল এই ভিড়েই ফায়দা তুলে একের পর এক কেপমারি করতো এরা। এদের জেরা করে আর কেউ এরা পিছনে আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- বগটুইকাণ্ডে অনুব্রত যোগ! আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিল CBI

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...