Thursday, May 14, 2026

বর্ষবরণের দিন তরুণীর মর্মান্তিক পরিণতিতে সামিল বিজেপি নেতাও!

Date:

Share post:

দিল্লির খানজাওয়ালা এলাকার দুর্ঘটনায় প্রকাশ্যে এল আরও এক নয়া তথ্য। নববর্ষের রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার সময় ২০ বছরের ওই তরুণী মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থেকেছে রাজধানীবাসী। রবিবার ভোরে একটি স্কুটিকে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি। তদন্তে জানা গেছে, গাড়ির ভেতরে চালক সহ পাঁচ জনই মদ্যপ ছিলেন।পুলিশ ইতিমধ্যেই গাড়ির পাঁচ সওয়ারিকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন, দীপক খন্না, অমিত খন্না, মনোজ মিত্তল, কৃষ্ণ এবং মিঠুন। অভিযুক্তদের মধ্যে মনোজ স্থানীয় বিজেপি নেতা। জানা গেছে, গাড়ি চালাচ্ছিলেন দীপক। তাঁর পাশের আসনে ছিলেন মিঠুন। বাকি তিন জন পিছনে আসনে ছিলেন।


আরও পড়ুন:তরুণীকে ১২ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি, দিল্লির মর্মান্তিক দুর্ঘটনায় গ্রেফতার ৫

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দীপক উপলব্ধি করেছিলেন গাড়ির নীচে কিছু একটা আটকে রয়েছে। গাড়িতে বসে থাকা অন্য বন্ধুদের বিষয়টি তিনি জানিয়েওছিলেন। কিন্তু তাঁরা খুব একটা পাত্তা দেননি। বরং গাড়ি থামাতে নিষেধ করেছিলেন। জেরায় এ কথাই জানিয়েছেন দীপক। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্তরা। তাঁদের গাড়ি থেকে একাধিক মদের বোতল উদ্ধার হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, গাড়িটি আশুতোষ নামে এক যুবক তাঁর বন্ধু অমিত এবং দীপককে ধার দিয়েছিল। গাড়ির আসল মালিক লোকেশ। তাঁর কাছ থেকেই গাড়িটি বন্ধুদের জন্য নিয়েছিলেন আশুতোষ। অভিযুক্তদের মধ্যে মনোজ স্থানীয় বিজেপি নেতা। তাঁর একটি রেশন দোকান রয়েছে। কৃষ্ণ কনট প্যালেসে স্প্যানিশ কালচারাল সেন্টারে কাজ করেন। মিঠুন পেশায় হেয়ার ড্রেসার। এঁরা প্রত্যেকেই বন্ধু।

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...