Thursday, June 25, 2026

তরুণীকে ১২ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি, দিল্লির মর্মান্তিক দুর্ঘটনায় গ্রেফতার ৫

Date:

Share post:

বর্ষবরণের সকালে মর্মান্তিক দুর্ঘটনা রাজধানীতে। স্কুটারের সঙ্গে গাড়ির ধাক্কায়(car accident) এক যুবতীকে ১২ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি। এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু(Death) হয়েছে ওই যুবতীর। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্র জানা গিয়েছে, রবিবার ভোরে নতুন বছরের প্রথম দিনে দিল্লি রাস্তায় স্কুটারে করে যাচ্ছিলেন বছর কুড়ির এক তরুণী। তখনই পিছন থেকে স্কুটার টিকে ধাক্কা মারে একটি গাড়ি। এই দুর্ঘটনায় গাড়ির নিচে পড়ে যান স্কুটারের চালক ওই তরুণী। ওই অবস্থাতে যুবতীকে ১২ কিলোমিটার টেনে হিজড়ে নিয়ে যায় গাড়িটি। দিল্লির সুলতানপুরি থেকে কাঞ্ঝাওয়ালা পর্যন্ত ছেঁচড়ে দিয়ে যাওয়া হয় ওই যুবতীকে। কাঞ্ঝাওয়ালায় প্রায় নগ্ন অবস্থায় উদ্ধার হয় যুবতীর মৃতদেহ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় দিল্লি পুলিশ ইতিমধ্যেই গাড়িটিকে শনাক্ত করে আটক করেছে। জানা গিয়েছে, গাড়িতে ৫ জন ছিল, তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর,অভিযুক্তরা দাবি করেছে, তারা গাড়ির নিচে তরুণীর পড়ে যাওয়া এবং টেনে নিয়ে যাওয়ার বিষয়টি বুঝতেই পারেনি। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল ঘটনাটি নিয়ে নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, এবং উদ্বেগ প্রকাশ করেছেন। গোটা ঘটনায় তিনি দিল্লি পুলিশকে ডেকে পাঠিয়েছেন।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...