Sunday, June 7, 2026

ফের একবার আইপিএল-এ সৌরভ গঙ্গোপাধ্যায়, ফিরছেন তাঁর পুরোনো দলে : রিপোর্ট

Date:

Share post:

ফের একবার আইপিএল-এ  ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল-এর অন‍্যতম দল দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি। এক সর্ব ভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই জানালের আইপিএল-এর কর্তা। সেই খবর অনুযায়ী দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দেখা যাবে তাঁকে।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে আইপিএলের এক কর্তা বলেন,”এই বছরই সৌরভ ফিরছে দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গিয়েছে। আগেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সেই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভাল সম্পর্ক। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।”

২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর ছিলেন সৌরভ। দিল্লি দলের কোচ রিকি পন্টিং। পন্টিং-এর সঙ্গে সৌরভকে জুড়ে দিয়ে শক্তি বাড়াতে চাইছে দিল্লি। বোর্ডের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। তা না হলে স্বার্থ সংঘাত হতে পারত। এবার আর সেই অসুবিধা নেই। বোর্ডের সব রকম দায়িত্ব ছেড়ে দিয়েছেন সৌরভ।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...