Saturday, June 27, 2026

দুসপ্তাহে তৃতীয়বার, ওড়িশায় ফের রাশিয়ান নাগরিকের রহস্যমৃ*ত্যু !

Date:

Share post:

আন্তর্জাতিক তীর্থক্ষেত্রের (International pilgrimage site) নামের সঙ্গে জুড়ে গেল মৃত্যু রহস্য। জল্পনা বাড়ছে জগন্নাথভূমিতে (Jagannath Dham)। ১৫ দিনের মধ্যে তিনবার রাশিয়ান নাগরিকের মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে আক্ষরিক অর্থেই ওড়িশার (Odisha) নাম জুড়ে গেল বলে মনে করছেন সকলেই। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার ওড়িশার পারাদ্বীপ বন্দর এলাকায় একটি জাহাজে ক্রু সদস্য হিসাবে কর্মরত একজন রাশিয়ান নাগরিকের (Russian Citizen) মৃতদেহ উদ্ধার হয়েছে। গত ১৫ দিনে ওড়িশায় (Odisha) এটি তৃতীয় কোনো রুশ নাগরিকের মৃ*ত্যু বলে পুলিশ সূত্রে খবর। এর জে্রে ঘনীভূত হচ্ছে রহস্য।

গত ২৪ ডিসেম্বর রাশিয়ার নাগরিক, রুশ সাংসদ, ৬৫ বছর বয়সি পাভেল আন্টভের দেহ উদ্ধার হয় ওড়িশার একটি হোটেল থেকে। তারও আগে ২২ ডিসেম্বর পাভেলের বন্ধু, ৬১ বছর বয়সি ভ্লাদিমির বিদেনভের দেহ উদ্ধার হয়। আর এবার সেই তালিকায় আরও এক নাম, মৃ*ত সের্গেই মিলিয়াকভ (Milyakov Sergey)। সরকারি সূত্রে জানা যাচ্ছে মৃত ব্যক্তি ‘এমভি আলদানা’ জাহাজে ক্রু মেম্বার হিসেবে কাজ করছিলেন। জাহাজটিতে কিছু ভারতীয় সহ মোট ২৩ জন ক্রু সদস্য রয়েছে। মঙ্গলবার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক লোড করার জন্য খালি জাহাজের বার্থিং নির্ধারিত ছিল। এদিন ভোর ৪ টা নাগাদ জাহাজের ক্যাপ্টেন বন্দর কর্তৃপক্ষের কাছে একজন ক্রু সদস্যের মৃত্যুর খবর পাঠান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫১ বছর বয়সি সেরগেই ‘এমভি আলদানা’ জাহাদের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। মুম্বই থেকে পারাদ্বীপ হয়ে বাংলাদেশের (Bangladesh) চিটাগং যাচ্ছিল জাহাজটি। ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে, এখনও পর্যন্ত তা অস্পষ্ট। তবে যেভাবে বেছে বেছে রুশ নাগরিকদের রহস্যমৃত্যুর ঘটনা সামনে আসছে তাকে সাধারণ অপরাধ হিসেবে দেখতে নারাজ অনেকেই।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...