Monday, March 16, 2026

প্রকাশ্যে দিল্লির মৃ*ত তরুণীর ময়নাতদন্তের রিপোর্ট, নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু?

Date:

Share post:

নতুন বছরের প্রথমদিনেই রাজধানী দিল্লির (Delhi)বুকে এক ভয়ঙ্কর ঘটনার খবর তোলপাড় ফেলে দিয়েছিল দেশজুড়ে। দিল্লির সুলতানপুরির স্কুটিতে করে যাচ্ছিলেন অঞ্জলি সিং (Anjali Singh)নামের এক তরুণী। স্কুটিটিতে সজোরে ধাক্কা মারে এক বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি। গাড়িতে আটকে যায় তরুণীর পা। সেই অবস্থাতেই সুলতানপুরি (Sultanpuri) থেকে কাঞ্ঝাওয়ালা পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা গাড়িটি ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যায় তরুণীকে। জানা গিয়েছে, গাড়ির চালকের মনে হয়েছিল, নিচে কিছু একটা আটকে আছে। তবে তার সঙ্গী সে ধারণা ভুল বলে জানায়। ইতিমধ্যেই সিসিটিভিতে ধরা পড়েছে সেই ভয়ংকর দৃশ্য। বিব*স্ত্র অবস্থায় মৃ*ত্যুর কোলে ঢলে পড়েন তরুণী।

কিন্তু মৃ*তা তরুণীর মা এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ। তাঁদের মেয়ের উপর যৌন হেনস্থা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছিলেন মৃ*তা অঞ্জলি সিংয়ের মা। এবার সামনে এলো ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্ট অবশ্য বলছে, তরুণীকে কোনওভাবে যৌ*ন নির্যাতন করা হয়নি।

ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই দিল্লির আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ কমিশনার এসপি হুডা জানান, তরুণীর গোপনা*ঙ্গে কোনও আঘাতের চিহ্ন নেই। অর্থাৎ তাঁকে যৌ*ন হেনস্থা করা হয়নি। রিপোর্টে আরও জানানো হয়েছে, অতিরিক্ত র*ক্তক্ষরণের ফলেই মৃ*ত্যু হয় তরুণীর। তাঁর মাথা, শিরদাঁড়া, উরু এবং পায়ের নিচের অংশে আঘাত লেগেছিল। দীর্ঘ রাস্তা ছ্যাঁচড়ানোর কারণেই এধরনের ভয়ঙ্কর চোট পেয়েছিলেন ওই তরুণী। আর সেই যন্ত্রণা নিতে না পেরেই মৃ*ত্যু হয়েছে অঞ্জলির।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...