Saturday, April 4, 2026

রাজা তৃতীয় চার্লসকে ফোন প্রধানমন্ত্রীর! জি২০ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা  

Date:

Share post:

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে ফোনে কথা (Telephonic Conversation) বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ব্রিটেনের সিংহাসনে বসার পর এই প্রথম মোদির সঙ্গে কথা তৃতীয় চার্লসের। রাজাকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। জলবায়ু, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs) সূত্রে খবর।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে লিখেছেন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং কমনওয়েলথ সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে রাজা চার্লসের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। এছাড়াও ভারতের জি২০ প্রেসিডেন্সি এবং মিশন লাইফ-এর সম্ভাবনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জি২০ (G20) গোষ্ঠীর সভাপতি হিসেবে কী কী বিষয়ে ভারত অগ্রাধিকার প্রদান করছে, তা তৃতীয় চার্লসকে বুঝিয়ে বলেছেন মোদি। মিশন লাইফ-এর (Mission Lifestyle of Environment) প্রাসঙ্গকিতাও বুঝিয়ে দেন। পাশাপাশি কীভাবে কমনওয়েলথকে (Commonwealth) আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

গতবছর ৮ সেপ্টেম্বর রানি এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন রাজা চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের (Second Elizabeth) প্রয়াণের পর চার্লসকে ব্রিটেনের রাজা হিসাবে ঘোষণা করা হয়। ৭৩ বছর বয়সে রাজা হন তিনি। যদিও ব্রিটেনের রাজবাড়ির প্রথা মেনে এখনও রাজা হিসাবে অভিষেক হয়নি তাঁর। চলতি বছরের মার্চ মাসেই সেই অনুষ্ঠান হবে। অন্যদিকে, এই মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন ঋষি সুনাক (Rishi Sunak)। তাঁর প্রধানমন্ত্রীত্বে দুই দেশের সম্পর্কের উন্নতি নিয়ে আশাবাদী অনেকেই। এই পরিস্থিতিতে চার্লসের সঙ্গে ফোনে কথা মোদির।

 

 

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...