Friday, May 15, 2026

মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে ঋষভ পন্থকে

Date:

Share post:

আরও ভালো চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে ঋষভ পন্থকে । বুধবার তাঁকে নিয়ে যাওয়া হবে। একথা জানান দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসিসোয়েশনের ডিরেক্টর শ্যাম সুন্দর। বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর পায়ের চিকিৎসা এখনও শুরু হয়নি। পায়ের চিকিৎসার জন্য বিসিসিআইয়ের তরফে মুম্বইকেই বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দিল্লি-দেহরাদুন হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। ঘটনার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন ভারতীয় এই উইকেটরক্ষক। নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। সেই সময় রুরকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়িটি। দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যাওয়ার আগে কোনওমতে জানলার কাচ ভেঙে বেরিয়ে আসেন পন্থ। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন তিনি। চিকিৎসকদের অনুমান, পন্থের পুরোপুরি সুস্থ হতে ছয় মাস সময় লাগবে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেই হবে না। তাঁকে ম্যাচ ফিট হতে হবে। ফলে কতদিনে তিনি মাঠে নামতে পারবেন তা বড় প্রশ্ন।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...