Tuesday, June 16, 2026

সিবিআই মানে সময় নষ্ট! রাজনৈতিক প্রভাবের দাবি তুলে সিআইডি-কে তদন্তভার হাইকোর্টের বিচারপতির

Date:

Share post:

সিবিআই (CBI) তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ফের অসন্তোষ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সিবিআইয়ের (CBI) ভূমিকাতে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। কিন্তু কেন? মধ্যমগ্রামের এক মহিলাকে গুলি করে খু*নের মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিরক্ত বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)।

বিচারপতির বিস্ফোরক মন্তব্য, সিবিআই মানেই সময় নষ্ট! এমন মন্তব্য করে থেমে থাকা নয়, সিবিআই তদন্তের উপর আস্থা হারিয়ে আজ, বুধবার এই মামলার তদন্তভার সিআইডি-কে দিয়ে করানোর নির্দেশ দিলেন বিচারপতি মান্থা। তাঁর নির্দেশ, “এবার তদন্ত দেওয়া হল সিআইডিকে। দু’মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এসপি সহ ওই মামলার তদন্তকারী অফিসারদের গাফিলতি খতিয়ে দেখে রাজ্য পুলিশের ডি জি-কে দু’মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে।”

প্রসঙ্গত, বছর তিনেক আগে মধ্যমগ্রামে এক মহিলা খুনে এখনও অধরা অভিযুক্তরা। সেই ঘটনায় এদিন চরম ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি রাজশেখর মান্থা। সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, “এটা কী বিশ্বাসযোগ্য, তিন বছরেও একটা খুনের মামলায় কেউ গ্রেফতার হলো না! কোনও রাজনৈতিক প্রভাব ছাড়া এটা হতে পারে না! আমি এটা বিশ্বাস করি। তিন বছরেও কোনও তদন্ত এগোল না! ২০২৩ সালে সিট গঠন করে কী হবে? আমি সিবিআই-কে দায়িত্ব না দিয়ে সিআইডি-কে দায়িত্ব দিলাম। কোর্ট খুশি নয়। সিবিআই-কে দিয়ে সময় শুধু সময় নষ্ট হয়েছে। আপনারা যাই বলুন, এটা প্রভাব খাটানো ছাড়া আর কিছুতে হতে পারে না। রাজ্য পুলিশ অযোগ্য, সেটা আমি বিশ্বাস করি না।”

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...