Thursday, May 14, 2026

এক পয়সা দেয় না কেন্দ্র! ফের গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি মমতার

Date:

Share post:

প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর গিয়ে ফের সেই মেলাকে জাতীয় মেলা (National Festival) ঘোষণার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, কুম্ভমেলার (Kumbha Mela) জন্য প্রচুর অর্থ সাহায্য করা হয়। কিন্তু সমান গুরুত্বপূর্ণ হয়েও গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) কেন্দ্রের (Central Government) থেকে এক পয়সাও সাহায্য পায় না।

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি আগেও জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী (CM)। বুধবার, দুপুরে সেখানে পৌঁছে মমতা বলেন, কুম্ভমেলার থেকে গঙ্গাসাগর মেলার গুরুত্ব কোনও অংশে কম নয়। প্রায় কোটি মানুষের যাতায়াত হয়। কুম্ভমেলার জন্য মধ্যপ্রদেশ (Madhyapradesh) সরকার কেন্দ্রের থেকে প্রচুর অর্থ সাহায্য পায়। কিন্তু গঙ্গাসাগরের জন্য একটি পয়সায় দেওয়া হয় না। মমতা বলেন, “কুম্ভমেলা সারা পৃথিবীতে বিরল মেলা। কিন্তু সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই তীর্থে সকলকে জল পেরিয়ে কোটিখানেক মানুষ যাতায়াত করেন। বিষয়টা খুবই কঠিন।“ কেন্দ্রকে এই নিয়ে সাহায্যের আবেদন করেও সাড়া মেলেনি বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, আগে গঙ্গাসাগর মেলায় ন্যূনতম পরিকাঠামো ছিল না। কিন্তু তাঁর আমলে রাজ্য সরকারের তরফে যতটা সম্ভব উন্নয়ন করা হয়েছে। তবে, যেটা হয়েছে সেটা পুরোপুরি রাজ্য সরকারের টাকায়। জাতীয় মেলা ঘোষণার কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই বলে জানিয়ে মমতা দাবি করেন, এত জনসমাগম হয় যেখানে, সেই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক। এক্ষেত্রে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সেই মতো গঙ্গাসাগরও জাতীয় মেলা ঘোষণা করার দাবি জানান তিনি।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...