Friday, May 22, 2026

বছরের শুরুতেই রাজ্যে ৪ জনের দেহে মিলল কোভিডের নয়া উপরূপ! আক্রান্তরা সকলেই বিদেশফেরত

Date:

Share post:

বছরের শুরুতেই রাজ্যে মিলল করোনাভাইরাসের ওমিক্রনের নয়া উপরূপ। চার জনের শরীরে বিফ.৭ উপরূপের হদিস মিলেছে বলেই খবর স্বাস্থ্য দফতর সূত্রে। যদিও এখন তাঁরা সকলেই সুস্থ।


আরও পড়ুন:Covid 19 : কোভিড নিয়ে চিন্তায় দেশ, বুস্টারের দ্বিতীয় ডোজ নিয়ে বড় আপডেট কেন্দ্রের

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যে চার জনের শরীরে ওমিক্রনের নতুন উপরূপ পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য।তাঁদের মধ্যে এক মহিলাও রয়েছেন। গত ডিসেম্বর মাসে আমেরিকা থেকে রাজ্যে আসেন। তার পরেই তাঁদের শরীরে করোনা ধরা পড়ে। তাঁদের নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়। তাতেই নতুন বিফ.৭ উপরূপের খোঁজ মিলেছে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কোভিড পজিটিভের রিপোর্ট আসতেই আক্রান্ত চার জন বাড়িতে আইসোলেশনে ছিলেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘‘বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই। রাজ্যে অনেক দিন ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দশের নীচে। যাঁদের শরীরে নতুন উপরূপ ধরা পড়েছে, তাঁদের থেকে অন্য কেউ আক্রান্ত হলে দৈনিক পরিসংখ্যানে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু সে রকম কিছু দেখা যায়নি।’’

 

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...